ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৯ নং ঢালচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজি নেছার উদ্দিনের গণসংযোগ লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার লালমোহনে শুদ্ধ বানান ও শুদ্ধ উচ্চারণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

দক্ষিণ আইচায় কর্মজীবনের অবসানে সম্মাননা ও ভালোবাসায় সিক্ত তিন গুণী শিক্ষক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৩:০৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ২৪৫ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সেলিম রানা চরফ্যাশন(ভোলা) প্রতিনিধি

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘ কর্মজীবন শেষে অবসরে যাওয়া দুই গুণী শিক্ষককে বিদায় সংবর্ধনা এবং প্রয়াত এক শিক্ষককে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০ টার দিকে বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আবুল কাশেম শাহ এবং সাবেক সিনিয়র সহকারী শিক্ষক মো. সাইফুল ইসলাম ফারুককে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়। একই অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রয়াত সাবেক সিনিয়র সহকারী শিক্ষক মো. আবদুস ছালামকে মরণোত্তর সংবর্ধনা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদ উল্যাহ এর সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবির।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ আইচা থানা বিএনপির সহ-সভাপতি মো. আনোয়ারুল ইসলাম (ছুট্রো), চরমানিকা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আবদুস ছালাম, বিএনপি নেতা আবদুল মন্নান হাওলাদার, পশ্চিম ঢালচর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম, উত্তর চরমানিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আমিন, জালাল আহমদ কলেজের প্রভাষক মো. ইলিয়াস, নীলিমা জ্যাক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দিন আরিফ এবং চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইউনুস (বিএসসি) প্রমুখ।

বক্তারা বলেন, সংবর্ধিত তিন শিক্ষক তাঁদের দীর্ঘ কর্মজীবনে শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। শিক্ষার মানোন্নয়ন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নেও তাঁদের অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁদের কর্মনিষ্ঠা, সততা, আদর্শ ও শিক্ষার প্রতি আন্তরিকতা আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে মানপত্র পাঠ, শিক্ষকদের কর্মময় জীবনের স্মৃতিচারণ, বিদায়ী শিক্ষকদের অনুভূতি প্রকাশ এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এ সময় প্রয়াত শিক্ষক মো. আবদুস ছালামের শিক্ষা ও সমাজে অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

দক্ষিণ আইচায় কর্মজীবনের অবসানে সম্মাননা ও ভালোবাসায় সিক্ত তিন গুণী শিক্ষক

আপডেট : ০৩:০৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬