দক্ষিণ আইচায় নিজ ঘরে নারীর গণধর্ষণ, ৫ জনের বিরুদ্ধে মামলা
- আপডেট : ০৩:৫৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬ ৮৯ বার পড়া হয়েছে
চরফ্যাশন প্রতিনিধি:

ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানাধীন চরমানিকা ইউনিয়নের চরকচ্ছপিয়া এলাকায় এক নারী নিজ ঘরে গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার (২০ এপ্রিল) রাতে এ ঘটনায় ভুক্তভোগী নারী গত শুক্রবার (২৪ এপ্রিল) রাতে দক্ষিণ আইচা থানায় মামলা দায়ের করেছেন।
ভুক্তভোগী নারী পুলিশের কাছে জানান, তিনি চরকচ্ছপিয়া ৪ নম্বর ওয়ার্ডে স্বামীর বাড়িতে বসবাস করতেন। শুক্রবার রাতে অভিযুক্তরা তাকে তার ঘর থেকে ডেকে রান্নাঘরে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
মামলায় অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে—
১)মো. রিয়াজ (২৫),পিতা. মো.রফিক বেপারী, ২) মো.জাকির (২৪) পিতা.আঃ মালেক, ৩)মো.মফিজ( ২৭), পিতা.আলাউদ্দিন, সর্ব সাং চর কচ্ছপিয়া ৫ নম্বার ওয়ার্ড, ৪) মো. নুরুউদ্দিন (২৬),পিত. মৃত সালেম সিকদার, ৫) আল আমিন (২৫),পিতা মৃত বাদশা মিয়া, উভয় সাং চর কচ্ছপিয়া ৪ নম্বার ওয়ার্ড থানা দক্ষিণ আইচা, ভোলা।
অভিযোগে বলা হয়, ধর্ষণের পর অভিযুক্তরা তাকে মুমূর্ষ অবস্থায় ফেলে রেখে যায়। পরে তিনি প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। পরিবারের সম্মতি নিয়ে শনিবার রাতে তিনি থানায় উপস্থিত হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩) ধারায় পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন।
এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই নারী তার স্বামী জসিমের বাড়িতে অবস্থানকালে এ ঘটনার শিকার হন।
এ বিষয়ে দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির জানান, অভিযোগটি গুরুত্বসহকারে গ্রহণ করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে ।
নিউজটি শেয়ার করুন










