দক্ষিণ আইচায় সিসি ক্যামেরার নিয়ন্ত্রণে এসএসসি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত
- আপডেট : ০১:১৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ ৪২৬ বার পড়া হয়েছে
সেলিম রানা চরফ্যাশন প্রতিনিধি
চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার ২টি কেন্দ্রে এই বছরে সর্বপ্রথম সিসি ক্যামেরার নিয়ন্ত্রণে ২০২৬ সালের এস এস সি ও দাখিল পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এবছর চর আইচা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৭৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
(২১ এপ্রিল) মঙ্গলবার সকাল ১০টায় বাংলা প্রথম পত্র পরীক্ষায় উপস্থিত ছিলেন ৩৬৪ জন, অনুপস্থিত ছিলেন ১৪ জন। চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও হল সচিব মো. শহিদ উল্যাহ এ তথ্য জানান।
দক্ষিণ আইচা রাব্বানিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে এবার পরীক্ষার্থীর সংখ্যা মোট ৩৪৬ জন, আজ কোরাআন মাজিদ পরীক্ষায় উপস্থিত ছিলেন ৩২৫ জন অনুপস্থিত ছিলেন ২১জন, এই কেন্দ্রে ৮টি প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রী পরীক্ষা অংশ গ্রহণ করেন। দক্ষিণ আইচা রাব্বানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও হল সচিব মাওলানা আবুল বাশার হেলালী এ তথ্য নিশ্চিত করেন।
















