দক্ষিণ আইচা কলেজের গভর্নিং বডির পরিচিত সভা
- আপডেট : ০৩:৩৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ৮১ বার পড়া হয়েছে
সেলিম রানা চরফ্যাশন প্রতিনিধি

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা কলেজের নবগঠিত গভর্নিং বডির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১১টায় কলেজের হলরুমে এ নবগঠিত গভর্নিং বডির পরিচিতসভা অনুষ্ঠিত হয়।
দক্ষিণ আইচা কলেজের অধ্যক্ষ আবুল হাসেম মহাজনের সভাপতিত্বে এবং প্রভাষক মো. মহিবুল্লাহ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও কলেজের গভর্নিং বডির সভাপতি হেলাল উদ্দিন আহমেদ (টিপু)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কয়সর আহমেদ কমল, সাবেক যুব বিষয়ক সম্পাদক আহসান উল্লাহ বাহার, চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি জুলফিকার মাহমুদ নিয়াজ, দক্ষিণ আইচা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু তাহের মাষ্টার, ছাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ বিশ্বাস, কলেজের বিদ্যোৎসাহী সদস্য আবুল কালাম (সুমন) এবং জমিদাতা নুরুল আমিন হাওলাদারসহ অন্যান্য অতিথিবৃন্দ।
নিউজটি শেয়ার করুন



















