দক্ষিণ আইচা থানার নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়
- আপডেট : ০৪:০৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ ৪৬ বার পড়া হয়েছে
Lভোলা জেলার দক্ষিণ আইচা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. এরশাদুল হক ভুঁইয়ার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৭ টার দিকে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, দক্ষিণ আইচা রিপোর্টার ইউনিটির সভাপতি ও আমার সংবাদ প্রতিনিধি সেলিম রানা, সহ সভাপতি ও শিরোমনি প্রতিনিধি জুলফিকার তালুকদার ও সাধারণ সম্পাদক ও প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি মো.হাসান লিটন প্রমুখ।
এসময় নবাগত ওসি দক্ষিণ আইচা থানার সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এর আগে নবাগত ওসি মো. এরশাদুল হক ভুঁইয়া
ভোলার দৌলতখান থানার (ওসি তদন্ত) হিসেবে
কর্মরত ছিলেন। তিনি গত সোমবার (৭ অক্টোবর) ২০২৪ অফিসার ইনচার্জ হিসাবে দক্ষিণ আইচা থানায় যোগদান করেন। দক্ষিণ আইচা থানা এলাকায় আইনশৃঙ্খলা, মাদক, ইভটিজিং বাল্যবিবাহ ও বিভিন্ন অপরাধ দমনে সকলের সহযোগিতা চেয়েছেন নবাগত ওসি মো. এরশাদুল হক ভুঁইয়া।
নিউজটি শেয়ার করুন




















