দক্ষিণ আইচা বাজার মুদি ব্যবসায়ী সমিতির নির্বাচন সভাপতি জাকির ও সম্পাদক জাহের নির্বাচিত
- আপডেট : ১১:৩৪:০৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
সেলিম রানা, চরফ্যাশন প্রতিনিধি:

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার দক্ষিণ আইচা বাজার মুদি ব্যবসায়ী সমিতির পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে মো. জাকির তালুকদার এবং সাধারণ সম্পাদক পদে আবু জাহের নির্বাচিত হয়েছেন। গতকাল শুক্রবার (২৬ জুন) রাত সাড়ে ১০টায় দক্ষিণ আইচা বাজারের সিকদার মার্কেটে সমিতির কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৬০ জন ভোটারের মধ্যে ৪০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। চারটি পদের বিপরীতে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনের ফলাফলে সভাপতি পদে মো. জাকির তালুকদার নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহবুব বেপারীকে সহ-সভাপতি করা হয়। সাধারণ সম্পাদক পদে আবু জাহের নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল জলিল তালুকদার যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল জলিল বেপারী, সহ-সাংগঠনিক সম্পাদক পদে আলম মৃধা এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো. ফরিদ আখন কোষাধ্যক্ষ নির্বাচিত হন।
নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন মোস্তাফিজ মেম্বার এবং বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি নিরব হুজুর।
নবনির্বাচিত নেতৃবৃন্দ সমিতির সকল ব্যবসায়ীর সহযোগিতা কামনা করে দক্ষিণ আইচা বাজারের ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন ও সমিতির সার্বিক কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
নিউজটি শেয়ার করুন




















