ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
চাকরির নিশ্চয়তা চান সাত কলেজের কর্মচারীরা, সোহরাওয়ার্দী কলেজে মানববন্ধন মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ লালমোহনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লালমোহনে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার জেলা ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির  নির্বাচনের তফসিল ঘোষণা, ২৮ নভেম্বর ভোট  

ধর্ষণের প্রতিবাদে  অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ ছাত্রদলের মানববন্ধন 

সেলিম রানা চরফ্যাশন প্রতিনিধি 
  • আপডেট : ০৩:৪৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ ১৯৫ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সারা দেশে ধর্ষণের প্রতিবাদ জানাতে দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজে  ছাত্রদলের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কলেজ ছাত্রদল এ প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করে সামাজিক সচেতনতার পাশাপাশি নিরাপত্তার দাবিতে আওয়াজ তোলেন।

কয়েক দিন আগে মাগুরাসহ দেশজুড়ে নারী ও শিশুদের প্রতি নৃশংসতা পরিস্থিতিতে নারী ও শিশু ধর্ষণে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার( ১৩ মার্চ) দুপুর ১২টায় কলেজের সামনে দক্ষিণ আইচা মেইন  সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সেখানে ছাত্রদল নেতারা তাদের ক্ষোভ ও দাবি পেশ করেন

মানববন্ধনে কলেজ ছাত্রদল নেতা মোঃ আরিফ

বলেন, ‘আজকের এ মানব বন্ধন কর্মসূচি শুধু দক্ষিণ আইচার জন্য নয়; বরং সারাদেশের সব নারীর নিরাপত্তার দাবি। আমরা চাই ধর্ষণের মতো নিকৃষ্ট অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক, তিনি আরো বলেন আগামীতে  বিএনপি সরকার ক্ষমতা আসেলে তাহলে নারীদের কে সর্বোচ্চ নিরাপত্তা ও  মর্যাদা দেওয়া হবে।

কলেজ ছাত্রদল নেতা মোঃ রায়হান  দেওয়ান বলেন, ‘এসব ঘটনা আমাদের সমাজের জন্য লজ্জার। আমরা আশা করি সরকারের পক্ষ থেকে দ্রুত তদন্ত ও বিচারের ব্যবস্থা নেওয়া হবে, যাতে অপরাধীরা নির্ভয়ে কাজ করতে না পারে।’ আছিয়া আমাদের সবার ছোট বোন। সেই ছোট্ট আছিয়াকে তারই নিকট আত্মীয়রা নরপশুর মতো ধর্ষণ ও নির্যাতন করেছে। আমরা এই ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যাতে পরবর্তী সময়ে আর কেউ ধর্ষণের সাহস না করে।’

মানব বন্ধন শেষে একটি শান্তিপূর্ণ মিছিল বের করা হয়, যা মেইন সড়ক ও কলেজে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান তুলে ধরেন, যেমন ‘আমি কে? তুমি কে? আছিয়া আছিয়া। একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা বিচার কর ‘আমার বোনের কান্না, আর না আর না’, ‘ফাঁসি ফাঁসি, ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই’, ‘ধর্ষকের ঠিকানা, এই বাংলাদেশে হবে না’ স্লোগানে মুখর হয় কলেজের চারপাশ। যত দিন পর্যন্ত ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি না হয় তত দিন রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

ধর্ষণের প্রতিবাদে  অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ ছাত্রদলের মানববন্ধন 

আপডেট : ০৩:৪৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫