ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৯ নং ঢালচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজি নেছার উদ্দিনের গণসংযোগ লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার লালমোহনে শুদ্ধ বানান ও শুদ্ধ উচ্চারণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

নির্দোষ হয়েও হয়রানির শিকার হচ্ছি,তদন্তের দাবি জানালেন যুবদল নেতা ‎

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৫:৪০:৪২ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ২৮৬ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‎চরফ্যাশন প্রতিনিধি

‎সোশাল মিডিয়ায় নিজের বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছেন দক্ষিণ আইচা থানা যুবদলের সভাপতি মো. ইকবাল হাওলাদার।

‎শনিবার (১১ এপ্রিল) সকাল ১১টায় দক্ষিণ আইচা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগের বিষয়ে বক্তব্য দেন।

‎তিনি বলেন, গত ৬ এপ্রিল আবুল হোসেন তার বিরুদ্ধে সোশাল মিডিয়ায় যে অভিযোগ তুলেছেন তা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন ও পরিকল্পিত। এর মাধ্যমে আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি দাবি করেন।

‎ইকবাল হাওলাদার আরও বলেন, সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গেছে যে খন্দকার রেজাউল করিমকে দক্ষিণ আইচা বাসস্ট্যান্ডে প্রকাশ্যে আবুল হোসেন একাই আঘাত করেছেন। অথচ ওই ঘটনার সঙ্গে আমাকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে।

‎তিনি বলেন, জমির বিরোধকে কেন্দ্র করে গত বছরের ১৭ আগস্ট আবুল হোসেন ও তার স্ত্রী মনোয়ারা বেগম খন্দকার রেজাউল করিমের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলেছিলেন। একই দিনে রেজাউল করিমের ওপর হামলা করেন আবুল হোসেন। তার স্ত্রীর ওপর হামলার ঘটনার জের ধরে পরবর্তী ঘটনাটি প্রতিশোধমূলক হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

‎ইকবাল হাওলাদার বলেন, যিনি সরাসরি হামলা করেছেন তাকে ৩ নম্বর আসামি করা হলেও, ঘটনাস্থলে উপস্থিত না থাকা ব্যক্তিদের প্রধান আসামি করা হয়েছে, যা একটি সাজানো মামলা বলে তিনি মনে করেন। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল জানিয়ে বলেন, ইতোমধ্যে তিনি আদালত থেকে জামিন নিয়েছেন এবং নিরপেক্ষ তদন্তে প্রকৃত সত্য উদঘাটিত হবে বলে আশা প্রকাশ করেন।

‎তিনি আরও বলেন, হামলাকারী নিজেকে আড়াল করতে আমার ওপর দায় চাপানোর চেষ্টা করছে। তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে নির্দোষ ব্যক্তিদের হয়রানি বন্ধ করা হোক।

‎সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দক্ষিণ আইচা থানা যুবদলের সহ-সভাপতি মফিজ মিয়া, চরমানিকা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক  সোহাগ হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আব্বাস পাটোয়ারীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

‎এদিকে অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত আবুল হোসেনকে ফোন করা হলে তার ছেলে পরিচয় দিয়ে ফোন রিসিভ করে বলেন তার বাবা বাসায় নেই। পরে ফোন কেটে দেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

নির্দোষ হয়েও হয়রানির শিকার হচ্ছি,তদন্তের দাবি জানালেন যুবদল নেতা ‎

আপডেট : ০৫:৪০:৪২ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬