ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
আপনারা আমার সন্তানকে বাঁচান’ শিশু মুজাহিদুল ইসলামের মা-বাবার আকুতি মানবিক সাংবাদিকতায় “হাফেজ্জী সেবা পদক-২০২৬” পুরস্কার পেলেন মোঃ মোশাররফ হোসাইন রাজু বাড়ির দরজা পাশবর্তী পরিবারকে চলাচল করতে দিয়ে বিপাকে বাড়ির মালিক দক্ষিণ আইচায় স্বেচ্ছাশ্রমে দুই কিলোমিটার রাস্তা সংস্কার, স্বস্তি ফিরছে জনজীবনে লালমোহনে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে আহত ৬ লালমোহনে সড়ক সম্প্রসারণে অনিয়ম, সামাজিক যোগাযোগের মাধ্যমে তোলপাড় হলেও কর্তৃপক্ষের ভূমিকা প্রশ্নবিদ্ধ শ্রীনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির আর নেই দ্বিতীয় দিনের মতো এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলো ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা লালমোহনে স্বপ্ন সুপার শপে অগ্নিকান্ড! ১০ লাখ টাকার ক্ষতি  লালমোহনে বৃদ্ধকে পিটিয়ে আহত

পরিবহন ধর্মঘটে অতিরিক্ত যাত্রীচাপ ট্রেনে

দীপ্ত বার্তা ডেস্ক
  • আপডেট : ০৪:২৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯ ৭৮ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীসহ সারাদেশে হঠাৎ পরিবহন ধর্মঘটে বিপাকে পড়েছে হাজার হাজার মানুষ। এরই ফলে বিকল্প হিসেবে ট্রেন পথকে বেছে নিয়েছে। বিশেষ করে অফিসগামী মানুষ বেশী দুর্ভোগে পড়েছে। ফলে নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী ট্রেন সার্ভিসে হঠাৎ করে উপচে পড়া ভিড় দেখা ‍দিয়েছে। যাত্রীদের চাপ সামলাতে গিয়ে সিডিউল বিপর্যয়ে সম্মুখিন হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, হঠাৎ করে পরিবহন ধর্মঘটের ফলে নারয়ণগঞ্জ রেলস্টেশন, চাষড়া রেলস্টেশনে ঢাকাগামী যাত্রীর ভিড় বাড়তে থাকে। ৯টা ৩০ মিনিটের ট্রেন ছাড়ে সোয়া ১০টায়।

ঢাকামুখী কর্মজীবী সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা পড়েছেন বিপাকে। আর তাই জরুরি প্রয়োজনে বিকল্প পথ হিসেবে তারা বেছে নিয়েছেন ট্রেনকে আর এতেই উপচে পড়া ভীড় সৃষ্টি হয়েছে ট্রেনের প্রতিটি বগিতে।

সকাল থেকেই যানবাহন না পেয়ে এবং পরিবহণের ধর্মঘটের সংবাদে ঢাকামুখী সকলেই ট্রেন স্টেশনে এসে হাজির হন। এতে করে সকাল থেকেই ভীড় দেখা যায় প্রতিটি স্টেশনে।

ঢাকামুখী চাকুরিজীবী রহমান মিয়া জানান, আমি ব্যাংকার। আমাকে যতকিছুই হোক যেতেই হবে অফিসে। সড়ক ধর্মঘট দেখে তাই এখানে চলে এলাম, ট্রেন করেই অফিসে যেতে হবে। ভীড় অনেক তবুও কষ্ট মেনেই যেতে হচ্ছে।

নারয়ণগঞ্জ কেন্দ্রীয় রেলওয়ের স্টেশন মাষ্টার গোলাম মোস্তফা জানান, সড়ক পরিবহন শ্রমিকদের ধর্মঘটে উপচে পড়া ভীড়ের কারণে সব লাইনে ক্লিয়ারেন্স নিয়ে ট্রেন ছাড়তে কিছুটা সিডিউল বিপর্যয় হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

পরিবহন ধর্মঘটে অতিরিক্ত যাত্রীচাপ ট্রেনে

আপডেট : ০৪:২৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯