বন্য প্রাণী পরিদর্শকের নেতৃত্বে ইন্ডিয়ান বনরুই উদ্ধার
- আপডেট : ০৮:১৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ ১১৬ বার পড়া হয়েছে
বন্যপ্রানী পরিদর্শক নিগার সুলতানার নেতৃত্বে ১২ নভেম্বর মঙ্গলবার বিভাগীয় বন কর্মকর্তা শারমীন আক্তার, বন্যপ্রানী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ,ঢাকার নির্দেশে মহাদীনগর ট্রাক স্ট্যান্ট, কামরাঙ্গীচর, ঢাকা হতে বেলা ৪ টা নাগাদ তিন জন আসামীসহ একটি ইন্ডিয়ান বনরুই (Indian Pangolin) আটক করা হয়।পরবর্তীতে বন্যপ্রানী (সংরক্ষণ ও নিরাপত্তা ) আইন, ২০১২ এর ধারা ৩৪(খ) এবং ৩৯মোতাবেক বন্যপ্রানী পরিদর্শক প্রশিকিউশন এর ভিত্তিতে উজ্জ্বল কুমার হালদার সিনিয়র এসিস্ট্যান্ট কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা আসামী তিন জনকে মোবাইল কোর্টের মাধ্যমে মোট পয়তাল্লিশ হাজার (৪৫০০০) টাকা অর্থদণ্ড জরিমানা আদায় করেন এবং বনরুইটিকে প্রকৃতিতে অবমুক্ত করার জন্য বন অধিদপ্তরের নিকট হস্তান্তর করেন। এসময় কামরাঙ্গীচর থানা কার্য পরিচালনায় সার্বিক সহায়তা করেন। উল্লেখ্য যে
আসামীরা বনরুই টি নেত্রকোনার কলমাকান্দা থেকে বিক্রির উদ্দেশ্য কামরাঙ্গীরচর এলাকায় নিয়ে এসেছিলো। গোপন সূত্রে, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বন অধিদপ্তরের সম্মিলিত প্রচেষ্টায় আসামীসহ মহাবিপন্ন বনরুইটি উদ্ধার করা হয়।
















