ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
চাকরির নিশ্চয়তা চান সাত কলেজের কর্মচারীরা, সোহরাওয়ার্দী কলেজে মানববন্ধন মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ লালমোহনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লালমোহনে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার জেলা ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির  নির্বাচনের তফসিল ঘোষণা, ২৮ নভেম্বর ভোট  

বাস-ট্রাক সংঘর্ষ, প্রাণ গেল চালকের সহকারীর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৭:৩৯:২১ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০১৯ ১৬২ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার মাতুয়াইল এলাকায় বাস-ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রাণ গেছে বাসচালকের সহকারীর। সোমবার বিকেলে ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে তাঁর লাশ নিয়ে গেছেন স্বজনেরা। এ ঘটনায় আহত হয়েছেন ওই বাসের সুপারভাইজার মনিরুজ্জামান (৩৫)।

মারা যাওয়া চালকের সহকারীর নাম আবদুল কুদ্দুস (৪৫)। তিনি শ্যামলী পরিবহনের একটি বাসের চালকের সহকারী ছিলেন। তিনি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার নবীয়াবাজ গ্রামের মৃত আবদুর রবের ছেলে। তাঁর পরিবারে স্ত্রী ও দুটি কন্যাসন্তান আছে।

আহত সুপারভাইজার মনিরুজ্জামান বলেন, তাঁরা চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে ঢাকায় ফিরছিলেন। ভোর সাড়ে চারটার দিকে বাসটি যখন মাতুয়াইলের মা ও শিশু হাসপাতালের সামনে আসে, তখন বাস-ট্রাকের সংঘর্ষ হয়। এতে তিনি ও তাঁর বাসের হেলপার কুদ্দুস আহত হন। পরে তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে কুদ্দুস মারা যান।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) কে এম আজিজুল হক বলেন, দুর্ঘটনার কবলে পড়া বাস ও ট্রাক দুটি জব্দ করা হয়েছে। তবে উভয় পরিবহনের চালকই পালিয়ে গেছেন। তাঁদের আটকের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

বাস-ট্রাক সংঘর্ষ, প্রাণ গেল চালকের সহকারীর

আপডেট : ০৭:৩৯:২১ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০১৯