ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
চরফ্যাশনে জেলেদের তালিকা হালনাগাদ করণে সভা অনুষ্ঠিত  বাস মালিক সমিতির হয়রানি বন্ধে লালমোহনে সিএনজি মালিক ও শ্রমিকদের প্রতিবাদ সভা নানা আয়োজনের মধ্য দিয়ে লালমোহনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত লালমোহন বদরপুর কলেজে প্রধানমন্ত্রীর নির্দেশ মতো বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চরফ্যাশনে নজরুল বর্ষের অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচনে সভাপতি নোমান, সম্পাদক জাহাঙ্গীর নির্বাচিত লালমোহনে দেবরের হামলায় হাসপাতালে ভাবি লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ লালমোহন কৃষ্ণ কালী মন্দিরে দুর্ধর্ষ চুরি, সাড়ে ৩ লাখ টাকার মালামাল নিয়ে গেছে চোর চক্র

বাস মালিক সমিতির হয়রানি বন্ধে লালমোহনে সিএনজি মালিক ও শ্রমিকদের প্রতিবাদ সভা

নাজমুল খান সুজন
  • আপডেট : ০৬:৪০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রতিনিধি (ভোলা):
ভোলা জেলার বাস মালিক সমিতির লাঠিয়াল বাহিনী ও সন্ত্রাসী বাহিনী দ্বারা সিএনজি চালকগণের উপর প্রতিনিয়িত নির্যাতন গাড়ী ভাংচুর করাসহ গাড়ী থেকে যাত্রী নামিয়ে নেওয়ার প্রতিবাদে লালমোহনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

লালমোহন উপজেলা সিএনজি মালিক শ্রমিক সম্মলিত পরিষদের আয়োজনে মঙ্গলবার সকাল ১১ টায় লালমোহন থানার মোড়ে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভা চলাকালীন হঠাৎ নামল ঝুম বৃষ্টি। বৃষ্টির মধ্যে প্রতিবাদ সভায় মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত হয় পুরো থানার মোড় এলাকা। সিএনজির মালিক শ্রমিকগণ সবাই কাকভেজা হয়েই তাদের শ্লোগান ও সমাবেশ চালিয়ে গেল। তাদের ভাষ্য এটা আমাদের ন্যায্য দাবী। ন্যায্য দাবী আদায়ে বৃষ্টিসহ সকল রকম প্রতিকুল আবহাওয়ার মধ্যেও আমদের আন্দোলন চলমান থাকবে।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সিএনজি মালিক শ্রমিক সম্মলিত পরিষদের সভাপতি মো. শাহীন, পৌরসভা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন।

এসময় বক্তারা বলেন, ভোলা জেলা বাস মালিক সমিতি সবসময় সিএনজি চালকদের সাথে বর্বরতা আচরণ করছে। তারা ভোলা বাসষ্টান্ডে সন্ত্রাসী বাহিনী গঠন করে সিএনজিতে উঠা যাত্রীদের সাথে খারাপ আচরণ করে যাত্রী নামিয়ে নিচ্ছে। সিএনজি ড্রাইভারদেরকে মারধর করছে। বাসের ড্রাইভারগণ রাস্তায় সিএনজিকে ইচ্ছে করে ধাক্কা মারছে। এতে কয়েকজন সিএনজি ড্রাইভার আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে। সিএনজিতে পাঁচজন যাত্রীর বদলে তিনজন যাত্রী নিতে বাধ্য করা হচ্ছে। আমরা এর থেকে পরিত্রান চাই। সরকার সিএনজিকে লাইসেন্স দিয়েছে। আমরা স্বাধীনভাবে সিএনজি চালাতে চাই। আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে বাচঁতে চাই। কাজ করে খাওয়া আমাদের ন্যায্য অধিকার, আমরা আমাদের ন্যায্য অধিকার নিয়ে বাচঁতে চাই।

তারা আরো বলেন, আমরা ইতোমধ্যে ভোলা জেলা প্রশাসক বরাবর সমস্যা সমাধানের জন্য স্মারকলিপি প্রদান করেছি। বক্তারা হুশিয়ার দিয়ে বলেন, আগামী ৩ দিনের মধ্যে যদি আমাদের দাবী মেনে নেওয়া না হয় তাহলে হরতালসহ বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে। প্রতিবাদ সভায় লালমোহন উপজেলার সিএনজির মালিক ও শ্রমিকসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

বাস মালিক সমিতির হয়রানি বন্ধে লালমোহনে সিএনজি মালিক ও শ্রমিকদের প্রতিবাদ সভা

আপডেট : ০৬:৪০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬