ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
বিএনপি কার্যালয় থেকে প্রধানমন্ত্রী, স্পিকার ও উপজেলা নেতাদের ছবি নামিয়ে ফেলার অভিযোগ লালমোহনে মেধা বিকাশে বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ৭১৬ ক্ষুদে শিক্ষার্থী দক্ষিণ আইচায় জব্দ করা সার ও  ডিজেল   তিন লক্ষ চুরানব্বই হাজার তিনশত পঞ্চান্ন টাকায় নিলামে বিক্রি লালমেহানে যৌতুকের কারণে স্ত্রীকে পিটিয়ে গুরুতর জখমের অভিযোগ লালমোহনের ৯৯টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক ! প্রশাসনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্বাভাবিক পাঠদান কার্যক্রম ব্যাহত ডিসিইউর প্রথম বর্ষের পরীক্ষায় অসদুপায়, বহিষ্কার সোহরাওয়ার্দী কলেজের ৪ শিক্ষার্থী লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৩ চরফ্যাশনে ভয়াল ১২ নভেম্বর স্মরণে আলোচনা সভা  লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত লালমোহনে ৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

বিএনপি কার্যালয় থেকে প্রধানমন্ত্রী, স্পিকার ও উপজেলা নেতাদের ছবি নামিয়ে ফেলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৮:২৬:০৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ১১২ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রতিনিধি (ভোলা): ভোলার লালমোহন উপজেলার গজারিয়া বাজারে ইউনিয়ন বিএনপির কার্যালয় থেকে প্রধানমন্ত্রী, স্পিকার এবং উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের ছবি নামিয়ে ফেলার অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের নবগঠিত যুবদলের আংশিক কমিটির আহ্বায়ক মো. নুরনবী ও সহ-সাংগঠনিক সম্পাদক জামালের নেতৃত্বে গজারিয়া বাজারের ইউনিয়ন বিএনপি কার্যালয়ের দ্বিতীয় তলা থেকে এসব ছবি ও বিভিন্ন ব্যানার সরিয়ে ফেলা হয়।

সরেজমিনে গিয়ে ছবি নামিয়ে ফেলার সত্যতা পাওয়া গেছে। এ সময় কার্যালয়ের ভেতরে নামিয়ে রাখা ছবিগুলো চেয়ারগুলোর ওপর পড়ে থাকতে দেখা যায়। পাশাপাশি বিভিন্ন পোস্টার ও ব্যানার বান্ডিল করে এক পাশে রাখা ছিল।

এ বিষয়ে বক্তব্য জানতে পশ্চিম চরউমেদ ইউনিয়ন যুবদলের নবগঠিত আংশিক কমিটির আহ্বায়ক মো. নুরনবীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ ঘটনায় গজারিয়া বাজার এলাকায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তবে ছবি ও ব্যানার সরিয়ে ফেলার প্রকৃত কারণ এবং এ বিষয়ে সংশ্লিষ্ট অন্য নেতাদের বক্তব্য জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

বিএনপি কার্যালয় থেকে প্রধানমন্ত্রী, স্পিকার ও উপজেলা নেতাদের ছবি নামিয়ে ফেলার অভিযোগ

আপডেট : ০৮:২৬:০৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬