ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
চাকরির নিশ্চয়তা চান সাত কলেজের কর্মচারীরা, সোহরাওয়ার্দী কলেজে মানববন্ধন মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ লালমোহনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লালমোহনে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার জেলা ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির  নির্বাচনের তফসিল ঘোষণা, ২৮ নভেম্বর ভোট  

বিদ্যুৎস্পৃষ্টে ডান হাত হারিয়ে বাঁ হাতে পরীক্ষা দিচ্ছে মাদ্রাসা ছাত্র রেজভী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৭:২৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ ৩৮৯ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রতিনিধি (ভোলা):
বিদ্যুৎস্পৃষ্টে ডান হাত হারায়। পরীক্ষার খাতায় লিখতে হচ্ছে বাঁ হাত দিয়ে। মঙ্গলবার লালমোহনে দাখিল পরীক্ষার্থী ইকবাল হাসান রেজভী কোরআন মাজিদ বিষয়ে পরীক্ষা দেয়। লালমোহন ইসলামিক মডেল মাদ্রাসা থেকে ক্লাস করে এবছর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ কেন্দ্রের ১০২ নম্বর কক্ষে পরীক্ষা দিচ্ছে রেজভী। পরীক্ষার খাতায় সে বাঁ হাত দিয়েই পরিচ্ছন্নভাবে লিখছে। যদিও তার বাঁ হাত দিয়ে লেখার অভিজ্ঞতা ছিলো না, কিন্তু করনাকালীন সময়ে ষষ্ঠ শ্রেণিতে থাকাকালে লালমোহন লাঙ্গলখালী আব্দুল ওহাব মাধ্যমিক বিদ্যালয় মাঠে বন্ধুদের সাথে ক্রিকেট খেলতে যায় রেজভী। তখন ক্রিকেট বল চলে যায় পাশে থাকা জেলা পরিষদের মার্কেটের ছাদে। রেজভী ওই সময় বল আনতে আরেকবন্ধুকে নিয়ে মার্কেটের ছাদে যায়। ছাদের উপর ছিলো বিদ্যুতের লাইনের তার। রিজভী অসতর্কতাবশত তারের সাথে ডান হাত লেগে বিদ্যুতায়িত হয়ে আহত হয়। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার ডান হাত কেটে ফেলতে হয়। তার বাবা লালমোহন সদর ইউনিয়নের পেশকার হাওলা গ্রামের মোঃ ইউসুফ। বাবা একটি কোম্পানীর খাদ্যপণ্য লালমোহন বাজারে দোকানে দোকানে পৌছে দেওয়ার চাকরী করেন। সামান্য বেতনে সংসার চলছে তাদের। তার চিকিৎসার জন্য বন্ধুরাও এগিয়ে আসে। সুস্থ হয়ে সে ইসলামিক মডেল মাদরাসায় ভর্তি হয়। সেই থেকে সে বাঁ হাতে লেখা শুরু করে।

মঙ্গলবার একযোগে সারাদেশে এসএসসি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হলে রিজভীও দাখিল পরীক্ষায় অংশ নেয়। ইসলামিক মডেল মাদরাসার ২৩ জন শিক্ষার্থীর মধ্যে রেজভী অন্যতম। সবাই ডান হাতে স্বাভাবিক ভাবে পরীক্ষা দিলেও সে ব্যতিক্রম। রেজভী জানায়, ‘আল্লাহর রহমতে ডান হাতের মতোই শক্তি পায় বাঁ হাতে। কোরআন মাজিদ পরীক্ষাও সুন্দরভাবে লিখতে পেরেছে বলে জানায় সে’।

রেজভীর প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক এম এ জাহের বলেন, ‘ছাত্রটি অনেক কষ্ট করে লেখাপড়া করছে। ওর পরীক্ষা নেয়ার ক্ষেত্রে প্রশাসনের ও হল সচিবের সহানুভূতিশীল হওয়া উচিত।’
তার পরীক্ষা কেন্দ্র সচিব অধ্যক্ষ মাওঃ মোশাররফ হোসাইন বলেন, শিক্ষার্থী বাঁ হাতে লিখতে পারছে। তার কোন সমস্যা হচ্ছে না। যদি কোন সমস্যা হয় বিধি অনুযায়ী আমরা দেখবো।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

বিদ্যুৎস্পৃষ্টে ডান হাত হারিয়ে বাঁ হাতে পরীক্ষা দিচ্ছে মাদ্রাসা ছাত্র রেজভী

আপডেট : ০৭:২৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬