ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ৪ জেলের কারাদণ্ড লালমোহনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক সুপারি পাড়ার অভিযোগ ​লালমোহন মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করলেন ইউএনও সিফাত বিন সাদেক বোরহানউদ্দিনে আলোর দিশারী সংস্থার উদ্যোগে সবজি চাষে আয় বৃদ্ধিমূলক কর্মশালা লালমোহনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে সচেতনতার বার্তা, অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া চরফ্যাশনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন  লালমোহনে কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ কর্মশালা লালমোহনে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত লালমোহনে মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ করলেন চেয়ারম্যান প্রার্থী নাসিম মাতাব্বর লালমোহনে এক জেলের ১৪ দিনের কারাদণ্ড

বোরহানউদ্দিনে আলোর দিশারী সংস্থার উদ্যোগে সবজি চাষে আয় বৃদ্ধিমূলক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৯:৩০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রতিনিধি (ভোলা):
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বসতবাড়ির আঙিনায় সবজি চাষ, ভ্যালু চেইন ও বাজার সংযোগ বিষয়ে এক দিনব্যাপী আয়বর্ধনমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা আলোর দিশারী সংস্থার (এ.ডি.এস) আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বোরহানউদ্দিন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মমিনুল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোরঞ্জন বর্মন।

কর্মশালায় বক্তারা বলেন, বসতবাড়ির আঙিনা ও আশপাশের অব্যবহৃত জায়গায় পরিকল্পিতভাবে সবজি চাষের মাধ্যমে পারিবারিক পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি আয় করা সম্ভব। এ জন্য সঠিক পদ্ধতিতে সবজি উৎপাদন, উৎপাদিত পণ্যের গুণগত মান বজায় রাখা এবং বাজারজাতকরণ সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান থাকা জরুরি। এছাড়া উৎপাদিত সবজির সঙ্গে বাজারের কার্যকর সংযোগ তৈরি করা গেলে চাষিরা তাদের পণ্যের ন্যায্যমূল্য পেতে পারেন। এ ক্ষেত্রে ভ্যালু চেইন বা মূল্য সংযোজন প্রক্রিয়া সম্পর্কে ধারণা অর্জন এবং পরিকল্পিতভাবে উৎপাদিত সবজি বাজারজাতকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে বোরহানউদ্দিনের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. নাসির খান, আলোর দিশারী সংস্থার নির্বাহী পরিচালক মো. শাহিন এবং সংস্থাটির উপজেলা প্রোগ্রাম কো-অর্ডিনেটর (ভিডব্লিউবি কর্মসূচি) মো. জিয়াউল হকসহ বিভিন্ন পর্যায়ের প্রশিক্ষণার্থী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

বোরহানউদ্দিনে আলোর দিশারী সংস্থার উদ্যোগে সবজি চাষে আয় বৃদ্ধিমূলক কর্মশালা

আপডেট : ০৯:৩০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬