ঢাকা ১১:০৮ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
বোরহানউদ্দিনে মাইনউদ্দিন হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন ভোলায় ঈদুল আজহার দীর্ঘ ছুটিতেও থেমে নেই মিডওয়াইফদের মাতৃস্বাস্থ্য সেবা মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক কেয়ারটেকারদের সাথে মতবিনিময় সভা লালমোহনে গুণী শিক্ষক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ চরফ্যাশনে গৃহবধূর সাহসী প্রতিরোধ: ধর্ষণচেষ্টায় অভিযুক্তের গোপনাঙ্গ কেটে দিলেন নারী লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন কৃষি উন্নয়নে খাল খননের বিকল্প নেই — এমপি নুরুল ইসলাম নয়ন লালমোহনে ধলীগৌর নগর আদ্-দ্বীন ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মধ্যে মাংস বিতরণ চরফ্যাশনে মাছ চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ/ ‎আহত কলেজছাত্রের মৃত্যু

মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক কেয়ারটেকারদের সাথে মতবিনিময় সভা

নাজমুল খান সুজন
  • আপডেট : ১২:০৯:১২ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬ ৬৩ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রতিনিধি (ভোলা):
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) প্রকল্পের শিক্ষক কেয়ারটেকারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ জুন) সকালে লালমোহন উপজেলা মডেল মসজিদের ২য় তলার হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন ভোলা জেলা কার্যালয়ের উপ-পরিচালক এম মাকসুদুর রহমানের সভাপতিতত্ব মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার ইসলামিক ফাউন্ডেশন দ্বীনি দাওয়াত ও সাংস্কৃতিক বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ।

মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন লালমোহন উপজেলার ফিল্ড সুপার ভাইজার মো. মাইন উদ্দিন, শুভেচ্ছা বক্তব্য রাখেন গজারিয়া ডা: আজাহার উদ্দিন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. জহিরুল হক, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মো. জাহিদুল ইসলাম, মডেল কেয়ার টেকার মো. রফিকুল ইসলাম প্রমূখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমানে সারা বাংলাদেশে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) প্রকল্প চলমান রয়েছে। মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম আমাদের দেশে প্রথম শুরু হয় ১৯৯৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হাত ধরে। তখন কয়েকটি উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে চালু করা হয়। সফলতার ধারাবাহিকতায় বর্তমানে সারা বাংলাদেশে কার্যক্রমটি চলমান রয়েছে। বর্তমানে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ সংযোগ করা হয়েছে। মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমটি রাজস্ব খাতে নেয়ার জন্য কাজ চলমান রয়েছে এবং এটি বর্তমান সরকারের নির্বাচনি ইশতিহারে রয়েছে। আশা করছি প্রত্যেকে তার নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য সঠিক ভাবে পালন করবেন।
মতবিনিময় সভা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন লালমোহন মডেল মসজিদের ইমাম নাইমুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক কেয়ারটেকারদের সাথে মতবিনিময় সভা

আপডেট : ১২:০৯:১২ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬