ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৯ নং ঢালচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজি নেছার উদ্দিনের গণসংযোগ লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার লালমোহনে শুদ্ধ বানান ও শুদ্ধ উচ্চারণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

মাতুয়াইলের আগুন নেভানোর কাজে অংশ নিলেন সোহরাওয়ার্দী কলেজের রোভার স্কাউট সদস্য -ইপ্তি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৮:০৫:০৪ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬ ১৫৫ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ পলাশ সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি -শুক্রবার (৮ মে) — রাজধানীর যাত্রাবাড়ী এলাকার মাতুয়াইল সাদ্দাম মার্কেট সংলগ্ন একটি ফোম ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সন্ধ্যা ৬টা ২৫ মিনিটের দিকে এ আগুনের সূত্রপাত হয় বলে জানা যায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। এ সময় আগুন নেভানোর কাজে সহযোগিতা করতে এগিয়ে আসেন সোহরাওয়ার্দী কলেজের রোভার স্কাউট সদস্যরা।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সোহরাওয়ার্দী কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার মেট মোঃ মমিন ইসলাম ইপ্তি। তিনি ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে পানি সরবরাহ, পাইপ লাইন ব্যবস্থাপনা এবং সাধারণ মানুষের ভিড় নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

সোহরাওয়ার্দী কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার মেট মোঃ মমিন ইসলাম ইপ্তি জানান, আগুনের স্থান আমার বাসার কাছাকাছি হওয়ায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাই। সেখানে মানুষের ভিড় বেশি থাকায় পানির লাইন নিতে সমস্যা হচ্ছিল। তাই আমি মূলত ভিড় সরানো ও নিয়ন্ত্রণের কাজ করি।

তিনি আরও বলেন, পরবর্তীতে পুলিশ সাধারণ মানুষকে সরিয়ে দিলে কাজ করতে সুবিধা হয় এবং বিভিন্ন রোভার স্কাউট ও স্বেচ্ছাসেবী সংগঠনও সেখানে যোগ দেয়।

ফোমের কারখানায় বিপুল পরিমাণ দাহ্য কেমিক্যাল মজুত থাকায় আগুন বারবার জ্বলে উঠছিল, ফলে নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। পরিস্থিতি সামাল দিতে টিনের বেড়া ভেঙে ভেতরের কিছু ফোম বাইরে এনে পানি দিয়ে আগুন নেভানো হয়।

দীর্ঘ প্রচেষ্টার পর রাত আনুমানিক ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

মাতুয়াইলের আগুন নেভানোর কাজে অংশ নিলেন সোহরাওয়ার্দী কলেজের রোভার স্কাউট সদস্য -ইপ্তি

আপডেট : ০৮:০৫:০৪ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬