ঢাকা ০১:১৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৯ নং ঢালচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজি নেছার উদ্দিনের গণসংযোগ লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার লালমোহনে শুদ্ধ বানান ও শুদ্ধ উচ্চারণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

মানুষের বাড়িতে সচেতনতার বার্তা পৌঁছে দিচ্ছেন রক্তবালক – বোরহান

ডেস্ক রিপোর্ট
  • আপডেট : ১১:৪৯:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪ ৮৭ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিঃস্বার্থভাবে মানুষের বাড়িতে গিয়ে উঠান বৈঠকের মাধ্যমে সচেতনতার বার্তা পৌঁছে দিচ্ছেন জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের রুদ্র বয়ড়া গ্ৰামের মোঃ ফরহাদ আলীর ছেলে বোরহান উদ্দিন(২১)। বর্তমানে ঢাকা ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট (সিভিল ইঞ্জিনিয়ারিং) বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি উপজেলার বিভিন্ন এলাকায় গ্ৰামীণ নারী-পুরুষদের সচেতন করতে উঠান বৈঠক‌ করে যাচ্ছেন।

প্রান্তিক পর্যায়ের মানুষদের সামাজিক সচেতনতা,রক্তদানে সচেতন,থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতা, মাদকের কুফল, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতার বার্তা দিচ্ছেন। পাশাপাশি গর্ভবতী মায়েদের জন্য সন্তান প্রসবের পূর্বেই দুজন রক্তদাতা প্রস্তুত রাখা, সন্তান প্রসবের সময় রক্তের অভাবে অনাগত সন্তান এবং মাতৃমৃত্যুর প্রতিরোধে সচেতনতার বার্তা দিয়ে যাচ্ছেন।

বৈঠকের মাধ্যমে ‘ মাদক ও বাল্যবিবাহ ‘ কে না বলি স্লোগানে উপস্থিত মানুষকে প্রতিজ্ঞাবদ্ধ করান।

কাজটি সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে নিঃস্বার্থভাবে সেবা দেওয়ার উদ্দেশ্যে করে যাচ্ছেন। উপজেলার মানুষকে সচেতন করতে ছুটে চলেন বিভিন্ন এলাকায় এবং উঠান বৈঠক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। মানবিক কার্যক্রমের যুক্ত আছে উপজেলার অনেক তরুণ তরুণী তারাও সচেতন করতে কাজ করে যাচ্ছেন।

উঠান বৈঠক কার্যক্রম নিয়ে বোরহান বলেন, আমি স্বপ্ন দেখি, সুন্দর মানবিক, বৈষম্যমুক্ত সচেতনতার সমাজ বিনির্মাণের।যে সমাজে সকল মানুষের অধিকার সমান থাকবে,ধনী গরিবের কোনো ব্যবধান থাকবে না।সবাই সচেতন হবে, মিলেমিশে সুন্দরভাবে সমাজে বসবাস করবে।সেই ভাবনা থেকে উঠান বৈঠকের মাধ্যমে সচেতন এবং সুন্দর সমাজ বিনির্মাণের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। সবাই সচেতন ও মানবিক হলে সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। তিনি আরো বলেন, মাদক ও বাল্যবিবাহ সামাজিক ব্যাধি। তরুণরা যাতে মাদক সেবনে জড়িয়ে না পড়ে এর জন্য পিতা-মাতাদের সচেতন ও প্রতিরোধ গড়ে তুলতে সামাজিক সচেতনতা ছড়িয়ে দিচ্ছি।
তার এই মানবিক কাজ কার্যক্রমকে সাধুবাদ জানান সচেতন মহল।
উঠান বেঠক থেকে মাধ্যমে সচেতন হওয়া কয়েকজন নারী পুরুষের সাথে কথা হয় আমাদের ‌। রুদ্র বয়ড়া গ্ৰামের শেফালী আক্তার বলেন, আমাদের বাড়িতে উঠান বৈঠকের মাধ্যমে মাদক বাল্যবিবাহ কুফল সম্পর্কে বিস্তারিতভাবে জানাতে পেরেছি এবং সচেতন হয়েছি। আমাদের ছেলে -মেয়েদের বাল্যবিবাহ দিমু না। ঢুরিয়ার ভিটা গ্ৰামের নিপা বলেন, গর্ভবতী মায়ের জন্য রক্তদাতা মিল করে রাখতে হয় আগে জানতাম না বৈঠকের মাধ্যমে জানতে পাইছি। এখন সচেতন হয়েছি এখন থেকে মিল করে রাখমু। বয়ড়া গ্ৰামের মাহমুদা, বিন্নাফৈর গ্ৰামের চামেলী বেগম, রামচন্দ্রখালী গ্ৰামের সজিব, ও কোরানীপাড়া গ্ৰামের কালী বেগম সহ অসংখ্য মানুষের সাথে কথা হয়।তারা উঠান বৈঠকের মাধ্যমে সচেতন হয়েছেন ‌।

উঠান বৈঠকটি স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ফাইটার ফর হিউম্যানিটি সংগঠনের সার্বিক সহযোগিতায় ও ব্যানারে পরিচালিত হয়। বৈঠকের মাধ্যমে সচেতন হচ্ছেন উপজেলার প্রান্তিক পর্যায়ের সাধারণ মানুষেরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

মানুষের বাড়িতে সচেতনতার বার্তা পৌঁছে দিচ্ছেন রক্তবালক – বোরহান

আপডেট : ১১:৪৯:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪