ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
চাকরির নিশ্চয়তা চান সাত কলেজের কর্মচারীরা, সোহরাওয়ার্দী কলেজে মানববন্ধন মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ লালমোহনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লালমোহনে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার জেলা ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির  নির্বাচনের তফসিল ঘোষণা, ২৮ নভেম্বর ভোট  

মাফিয়া নেত্রী শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে- মেজর হাফিজ

জেলা প্রতিনিধি (ভোলা) :
  • আপডেট : ০৬:৩৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫ ১৭৭ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, মাফিয়া নেত্রী শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করেই যাচ্ছেন। পতিত শেখ হাসিনা ও তার দলের নেতাকর্মীরা ১৬ বছর দেশের সম্পদ লুটপাট করেছে। এখন তারা ভারতে বসে পুরো বাংলাদেশের বিরুদ্ধে বর্তমানে নানা ষড়যন্ত্র করে দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন। বাংলাদেশের মানুষ স্বাধীনচেতা এবং কখনো এসব ষড়যন্ত্র মেনে নেবে না।

বর্তমান সরকার আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন করার ঘোষণা দিয়েছে। এরই মধ্যে পালিয়ে যাওয়া দলটি আগামী নির্বাচন যাতে ভালোভাবে হতে না পারে তার জন্য বিভিন্ন পরিকল্পনা করে যাচ্ছে। জাতীয়তাবাদী দলের সৈনিকেরা এই সমস্ত ষড়যন্ত্র ও পরিকল্পনার বিরুদ্ধে সর্বদা সজাগ থাকতে হবে। এবং সামনে নির্বাচনে বিএনপির ধানের শীষের জন্য এখন থেকে ভোটারদের কাছে গিয়ে ভোট চাইতে হবে।

শুক্রবার বিকেলে ভোলার লালমোহনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির ভার্চুয়ালি বক্তব্যে এসব কথা বলেন তিনি।

লালমোহন উপজেলা যুবদলের সভাপতি শাহীনুুল ইসলাম কবির হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামানের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌর বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটওয়ারী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, শফিউল্যাহ হাওলাদার, যুবদলের সহসভাপতি মোসলে উদ্দিন আহমেদসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের যুবদলের বিভিন্ন নেতাকর্মীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. বশির হাওলাদার।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

মাফিয়া নেত্রী শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে- মেজর হাফিজ

আপডেট : ০৬:৩৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫