ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত অধ্যাপক রফিক উল্লাহ সিকদা লালমোহনে ৬ জুয়াড়ি আটক লালমোহনে শুল্ক ফাঁকি দেয়া বিপুল পরিমাণের বিদেশি সিগারেট জব্দ লালমোহনে গাঁজাসহ যুবক আটক, এলাকাবাসী পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ চরফ্যাশনে পাচারের উদ্দেশ্যে রাখা  ৩২টি কচ্ছপ উদ্ধার দক্ষিণ আইচা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির নির্বাচন: সভাপতি ফরিদ, সম্পাদক সাইফুল শ্রীনগরে মাদক বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল লালমোহনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তৃতীয় লিঙ্গের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ লালমোহনে মেঘনায় অবৈধ খুর্চি জালের কারণে কাঙ্ক্ষিত মাছ পাচ্ছেন না জেলেরা লালমোহনে বন্ধু ফোরাম-৯৪ এর শরৎ আড্ডা

মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত অধ্যাপক রফিক উল্লাহ সিকদা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৭:০৯:৪০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার ;

দৈনিক আলোর বার্তা সম্পাদক, ‘দি ডেইলি স্টেট’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য অধ্যাপক রফিক উল্লাহ সিকদার আর আমাদের মাঝে নেই। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গত রবিবার (২৩ আগস্ট ২০২৬) বিকেল ৫টায় রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।পারিবারিক সূত্রে জানা গেছে, অধ্যাপক রফিক উল্লাহ সিকদার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি স্ট্রোক করেন। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে তাকে ইসলামী ব্যাংক হাসপাতালে স্থানান্তর করে লাইফ সাপোর্টে রাখা হয়। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় রবিবার বিকেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমের প্রথম জানাজা রবিবার রাত ৯টায় বাংলামোটর বড় মসজিদের সামনে অনুষ্ঠিত হয়। এরপর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান মসজিদে দ্বিতীয় জানাজা শেষে মরহুমের মরদেহ সেখানেই চিরনিদ্রায় শায়িত করা হয়।

তিনি দীর্ঘদিন ঢাকা প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
অধ্যাপক রফিক উল্লাহ সিকদারের প্রয়াতে ঢাকা প্রেস ক্লাব সহ সাংবাদিকতা অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তাঁর মৃত্যুসংবাদে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সাংবাদিক সমাজের অনেকেই গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। সাংবাদিকতা ও সংবাদপত্র প্রকাশনার ক্ষেত্রে তিনি দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। রফিক উল্লাহ সিকদার আলো নামেই বেশি পরিচিত এই গুণী মানুষটি তাঁর কর্ম ও অবদানের মধ্য দিয়ে সাংবাদিকতা অঙ্গনে গড়ে তুলেছিলেন নিজস্ব এক পরিচিতি ও শ্রদ্ধার আসন।তার মৃত্যু সংবাদপত্র ও সাংবাদিকতা অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর কর্মময় জীবন এবং সাংবাদিকতার ক্ষেত্রে রাখা অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

তার রুহের মাগফিরাত কামনা করে শোকবার্তায় ঢাকা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মোসলেহ উদ্দিন বাচ্চু গভীর শোক প্রকাশ করে বলেন, “আজ আমি আমার সাংবাদিকতা জীবনের পথপ্রদর্শক ও এক শ্রদ্ধেয় অভিভাবককে হারালাম। মহান আল্লাহর দরবারে দোয়া করি, মহান আল্লাহ তা’আলা যেন তাঁর জীবনের জানা-অজানা সকল ভুলত্রুটি ক্ষমা করে দেন, তার কবরকে নূরে পরিপূর্ণ করেন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন। এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত অধ্যাপক রফিক উল্লাহ সিকদা

আপডেট : ০৭:০৯:৪০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬