ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন আটক লালমোহনে প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার অব. হাফিজ উদ্দিন  লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৯ নং ঢালচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজি নেছার উদ্দিনের গণসংযোগ লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার

মুন্সীগঞ্জে দুই হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

খান সুজন
  • আপডেট : ০৬:০০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৪১ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
 মুন্সীগঞ্জের শ্রীনগরে দুই হাত পিছনে বাঁধা অবস্থায় রফিক শেখ (৫৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের কয়কীর্ত্তন এলাকায় রানা শেখের একতলা বাড়ির ছাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের পরিবার জানায়, নিহত রফিক শেখ ওই বাড়ির কেয়ারটেকার হিসেবে কাজ করতেন। বৃহস্পতিবার রাত ২টার দিকে বড় মেয়ের কাছে জানিয়ে তিনি ঘর থেকে বের হন। ভোরে বাড়ি না ফেরায় মেয়ে খুঁজতে গিয়ে একতলা বাড়ির ছাদে আমগাছের ডালে ঝুলন্ত অবস্থায় তার বাবার মরদেহ দেখতে পান। এসময় তিনি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা ছুটে এসে মরদেহ নিচে নামায়।
নিহতের পরিবারের দাবি, রফিক শেখকে হত্যা করে পরিকল্পিতভাবে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। পরিবারের ভাষ্যমতে, রানা শেখের বাড়িতে প্রায়ই রাতের বেলায় অচেনা লোকজনের আনাগোনা ছিল।
এ বিষয়ে শ্রীনগর থানার এসআই হাবিবুর রহমান জানান, দুই হাত পিছনে বাঁধা অবস্থায় কেউ আত্মহত্যা করতে পারে না। তাই বিষয়টি রহস্যজনক। আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

মুন্সীগঞ্জে দুই হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

আপডেট : ০৬:০০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫