ঢাকা ১২:১৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৯ নং ঢালচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজি নেছার উদ্দিনের গণসংযোগ লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার লালমোহনে শুদ্ধ বানান ও শুদ্ধ উচ্চারণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

মুন্সীগঞ্জে নদীতে ডাকাতি,গুরুতর আহত ১

আসাদউজ্জামান
  • আপডেট : ১১:৪২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ৯০ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুন্সীগঞ্জের সদর উপজেলার বাংলাবাজার চিতলিয়া নদীতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা মারধর করে মোবাইল ফোন এবং নগদ টাকা লুটে নিয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার চিতলিয়া নদীতে বালুবাহী একটি বাল্কহেডে এ ঘটনা ঘটে। ঘটনায় আলাউদ্দিন (৩০) নামের একজনকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। আলাউদ্দিন ঢাকা মেডিকেল কলেজে আইসিইউ’তে চিকিৎসারত অবস্থায় রয়েছে। তিনি বাল্কহেড এর সুকানি হিসেবে দায়িত্বরত ছিলেন বলে জানা যায়। সে বরগুনা জেলার হামেদ খার ছেলে।

ডাকাতির সময় উপস্থিত থাকা সাইদুর রহমান নামের এক ব্যক্তি বলেন, আমরা মুন্সীগঞ্জ সদর থেকে মাওয়া যাচ্ছিলাম। চিতলিয়া নদীতে যাওয়ার পড়ে একটি ট্রলার দিয়ে ৮-১০ জনের একদল ডাকাত আমাদের বাল্কহেড এ উঠে মারধর শুরু করে। রড এবং লোহার পাতি দিয়ে সবাইকে বেধড়ক পিটাতে থাকে। একপর্যায়ে সুকানিকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে নগদ টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যায়।

ডাকাতির কবলে পড়া মক্কা মদিনা-৩ বাল্কহেড এর মালিক মুকবুল হোসেন বলেন, আমি প্রায় ১৪ বছর যাবত এই ব্যবসা করে আসছি। এই প্রথম আমার বাল্কহেড এ এমন দুর্ঘটনা হলো। মুন্সীগঞ্জ চর কিশোরগঞ্জ ঘাট থেকে মাওয়া যাওয়ার উদ্যেশ্যে বাল্কহেড ছেড়ে চিতলিয়া নদীতে গেলে একটি ছাউনি ওয়ালা ষ্টিল বডির ট্রলারে করে ৮-১০ জনের ডাকাত দল হামলা চালায়। এতে বাল্কহেড এ থাকা ৫ জনই আহত হয়েছেন। এর মধ্যে সুকানী আলাউদ্দিন নামের একজন গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ’তে চিকিৎসাধীন রয়েছেন। তিনি আরও জানান, ৫ টি এন্ড্রোয়েড, ১টি বাটন মোবাইল এবং নগদ ৮৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ডাকাত দল।

চর আব্দুল্লাহপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাসনাত জামান জানান, ঘটনা ঘটার অনেক পরে রাত সাড়ে ৮টার দিকে খবর পাই। খবর পাওয়ার পরেই আমরা নদীতে অভিযান চালিয়ে সন্দেহভাজন একজন ট্রলার চালককে রাতেই আটক করা হয়েছে। ডাকাতদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে। ডাকাতির মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

মুন্সীগঞ্জে নদীতে ডাকাতি,গুরুতর আহত ১

আপডেট : ১১:৪২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪