ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
চাকরির নিশ্চয়তা চান সাত কলেজের কর্মচারীরা, সোহরাওয়ার্দী কলেজে মানববন্ধন মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ লালমোহনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লালমোহনে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার জেলা ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির  নির্বাচনের তফসিল ঘোষণা, ২৮ নভেম্বর ভোট  

মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৮:৩২:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২ ১৩৩ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় জোসি আক্তার (২২) নামে এক নারী আরোহীর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে মহাসড়কের সিরাজদিখান উপজেলার নিমতলায় এ ঘটনা ঘটে।

নিহত জোসি শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নের পশ্চিম বেজগাঁও গ্রামের শেখ শাহিনের কন্যা ও একই উপজেলার রাঢ়িখাল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হাতার পাড়া গ্রামের মহাসিন শেখের পুত্র মোহাম্মদ হাসান আল গালিবের স্ত্রী। প্রায় দেড় বছর আগে গালিব ও জোসির বিয়ে হয়। তাদের সংসারে কোন সন্তান নেই। জোসির মৃত্যুর খবরে অত্র এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।

প্রত্যক্ষদর্শী ও হাসাড়া হাইওয়ে পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে গালিব তার স্ত্রী জোসিকে নিয়ে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে ঢাকা যাচ্ছিলেন। সিরাজদিখানের নিমতলা নামক এলাকায় চলন্ত অবস্থায় স্ত্রীর গায়ের ওড়না মোটরসাইকেলের পেছনের চাকায় আটকে গেলে স্ত্রী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে আহত স্ত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

হাঁসাড়া হাইওয়ে থানার সার্জেন্ট মো. বাহারুল সোহাগ জানান, শুনতে পেয়েছি এ ঘটনায় নারী আরোহীর মৃত্যু হয়। মোরসাইকেলটি হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

আপডেট : ০৮:৩২:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২