ঢাকা ১২:০৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত ব্যারিস্টার হলেন লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি লালমোহন যুব রেড ক্রিসেন্টের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল লালমোহনে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ভক্তের উল্টো রথযাত্রা হাঁস চুরির দায়ে আটক যুবককে নামাজ পড়িয়ে মুক্তি! দক্ষিণ আইচায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণ। চরফ্যাশনে ডিজিটাল লেনদেনে ক্যাশলেস বাংলাদেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত 

রোগাক্রান্ত মহিষ জবাইয়ের দায়ে কসাইকে জরিমানা, মাংস জব্দের 

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ১০:৩৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬ ২৫০ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সেলিম রানা ‎চরফ্যাশন প্রতিনিধি।।ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রোগাক্রান্ত মহিষ ক্রয় করে জবাই ও সংরক্ষণের দায়ে কসাই মমিনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে তার দোকানের ফ্রিজে রাখা প্রায় ৫০ কেজি রোগাক্রান্ত মাংস জব্দ করে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে।

‎শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে দক্ষিণ আইচা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু রায়হান। এ সময় দক্ষিণ আইচা থানা পুলিশ, নৌবাহিনী এবং বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

‎স্থানীয় বাসিন্দা আবুল কালাম আজাদ ও রফিক সিকদার অভিযানের প্রশংসা করে বলেন, সুন্দর একটি অভিযান পরিচালনা করায় প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ। এ ধরনের অভিযান নিয়মিত হওয়া উচিত, যেন আমরা ভেজালমুক্ত ও নিরাপদ খাদ্য পেতে পারি।

‎তারা আরও বলেন, অনেক সময় এই বাজারে অসুস্থ মাংস বিক্রি হয়। আজকের এই অভিযান আমাদের জন্য বড় একটি সতর্কবার্তা। প্রশাসন যদি নিয়মিত নজরদারি চালায়, তাহলে সাধারণ মানুষ নিশ্চিন্তে খাবার কিনতে পারবে।

‎ম্যাজিস্ট্রেট মো. আবু রায়হান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ আইচা বাজারের মুদি দোকান মেসার্স মমিন স্টোরে অভিযান চালিয়ে ফ্রিজে রাখা ৫০ কেজি রোগাক্রান্ত মহিষ জব্দ করে তা মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে। এটি মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। দোকানের মালিক মমিনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

‎তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আচরণবিধি পরিদর্শনের সময় দক্ষিণ আইচা বাজার ও চরকচ্ছপিয়া বাজারে যানবাহন ও ব্যবসা প্রতিষ্ঠান অনিয়মের দায়ে ৯টি মামলায় ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। আমরা এই ধরনের অভিযান নিয়মিত চালিয়ে যাবো, যাতে জনসাধারণ নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবার পান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

রোগাক্রান্ত মহিষ জবাইয়ের দায়ে কসাইকে জরিমানা, মাংস জব্দের 

আপডেট : ১০:৩৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬