ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনের বেতুয়া খালে বসানো অবৈধ ১০ লাখ টাকার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস লালমোহনে জমিজমা সংক্রান্ত সালিশে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারী-শিশুসহ একাধিক আহত চরফ্যাশনে ক্যান্সারে আক্রান্ত কলেজছাত্র রায়হানের মৃত্যু / স্বজনদের ফাঁসাতে মিথ্যা হয়রানির অভিযোগ লালমোহনে কলেজ ছাত্রের দুই হাত ভেঙ্গে দিয়েছে কিশোর গ্যাং, পুলিশ আসামী ধরায় বাদীর পরিবারের উপর পূণরায় হামলা লালমোহনে দ্বীপ উন্নয়ন সোসাইটির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ লালমোহনে পানিতে ডুবে দুই বছর বয়সী দুই শিশুর মৃত্যু আমি মানুষের খেদমতে নিজেকে সব সময় নিয়োজিত রাখবো- আবু তাহের মুসুল্লি বোরহানউদ্দিনে মাইনউদ্দিন হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন ভোলায় ঈদুল আজহার দীর্ঘ ছুটিতেও থেমে নেই মিডওয়াইফদের মাতৃস্বাস্থ্য সেবা মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক কেয়ারটেকারদের সাথে মতবিনিময় সভা

লালমোহনের বেতুয়া খালে বসানো অবৈধ ১০ লাখ টাকার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

নাজমুল খান সুজন
  • আপডেট : ০৮:১৯:২৩ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রতিনিধি (ভোলা):
ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ও ধলীগৌরনগর ইউনিয়নের মধ্যেবর্তী হাফিজ উদ্দিন বাজার এলাকা সংলগ্ন বেতুয়ার খালে বসানো অবৈধ ও নিষিদ্ধ চায়না – বিহন্দি ও পকেট জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। রবিবার দুপুরে (৭ জুন ) লালমোহন উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাওয়ানুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন প্রকার অবৈধ নিষিদ্ধ চায়না বিহন্দি, চায়না দুয়ারি, পকেট জাল ও বিহন্দিসহ প্রায় ২০ টি জাল আটক করে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা।

লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আলী আহমদ আকন্দ জানান, বেতুয়ার খালে অবৈধ জালের বিরুদ্ধে উপজেলা মৎস্য অফিসের পক্ষ থেকে মাইকিং করা হয়, খালে বসানো জাল নিজ নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার জন্য বলা হলেও কিন্তু কোন জালের মালিক তাদের বসানো জাল না উঠানোর কারনেই এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন প্রকার অবৈধ নিষিদ্ধ চায়না বিহন্দি, চায়না দুয়ারি, পকেট জাল ও বিহন্দিসহ প্রায় ২০ টি জাল আটক করে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার বাজার বর্তমান মূল্য ১০ লাখ টাকার বেশি।

অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন থানা পুলিশ, উপজেলা ভুমি অফিসের নাজির মোঃ মেহেদী হাসান, প্রধান সহকারী মোঃ মাসুদ আলম, মৎস্য অফিসের ক্ষেত্র সহকাররী মো. ছাইফুল ইসলাম সোহাগ সহ আরও অনেকে।
সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ানুল হক জানান, চায়না ও বিহন্দি জাল দিয়ে মাছ শিকার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। ছোট মাছ, মা মাছ রক্ষার্থে এবং মাছের উৎপাদন বৃদ্ধির স্বার্থে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ এ ধরনের জালের ব্যবহার বন্ধে নিয়মিতভাবে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহনের বেতুয়া খালে বসানো অবৈধ ১০ লাখ টাকার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

আপডেট : ০৮:১৯:২৩ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬