ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন আটক লালমোহনে প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার অব. হাফিজ উদ্দিন  লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৯ নং ঢালচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজি নেছার উদ্দিনের গণসংযোগ লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার

লালমোহনে অভয়াশ্রম অভিযানে ১১হাজার মিটার কারেন্ট জাল জব্দ

লালমোহন (ভোলা) প্রতিনিধি
  • আপডেট : ০৯:৪৫:২৮ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫ ১২৪ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলার লালমোহন উপজেলায় জাটকা সংরক্ষণের লক্ষ্যে চলমান অভয়াশ্রম অভিযানে অন্তত ১০ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। শনিবার মধ্যরাত থেকে ভোররাত পর্যন্ত উপজেলার মেঘনা নদীতে মৎস্য দপ্তরের অভিযানে এসব জাল জব্দ করা হয়। এ জালের পরিমাণ প্রায় ১১ হাজার মিটার। এছাড়া জব্দ করা হয় বিভিন্ন প্রজাতির ১০ কেজি মাছ। পরে জনসম্মুখে পুড়িয়ে জব্দকৃত অবৈধ জাল ধ্বংস করা হয় এবং মাছ হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হয়।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব ও লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দের দিকনির্দেশনায় অভিযানে ক্ষেত্র সহকারী মো. নেছার উদ্দিন, সাইফুল ইসলাম সোহাগ, তথ্য সংগ্রহকারী মো. নূরনবী এবং মো. আনোয়ারসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
লালমোহন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান জানান, পহেলা মার্চ থেকে শুরু হওয়া এ অভিযান চলবে আগামী ৩০ শে এপ্রিল পর্যন্ত। লালমোহন উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর অভয়াশ্রমে কঠোরভাবে অভিযান চলমান থাকবে। সে লক্ষ্যে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহনে অভয়াশ্রম অভিযানে ১১হাজার মিটার কারেন্ট জাল জব্দ

আপডেট : ০৯:৪৫:২৮ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫