ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে ২৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার চাকরির নিশ্চয়তা চান সাত কলেজের কর্মচারীরা, সোহরাওয়ার্দী কলেজে মানববন্ধন মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ লালমোহনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লালমোহনে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার জেলা ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের

লালমোহনে আইবিডব্লিউএফের সাধারণ সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি (ভোলা):
  • আপডেট : ০৭:০২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫ ১৮৮ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলার লালমোহন উপজেলায় ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (আইবিডব্লিউএফ) সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে লালমোহন পৌরসভা কার্যালয়ে কেন্দ্র ঘোষিত সাংগঠনিক পক্ষ উপলক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। লালমোহন উপজেলা আইবিডব্লিউএফের সভাপতি এমএ হাসানের সভাপতিত্বে ও সেক্রেটারী সোলাইমান জমাদারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির জেলা সভাপতি এএইচএম অলিউল্লাহ। এ সময় তিনি বলেন- এই ফাউন্ডেশন শুধু একটি নাম নয় বরং এটি একটি চেতনার প্রতীক। যার মাধ্যমে ব্যবসায়ীরা সমাজের একতা, দায়িত্ববোধ ও সহযোগিতার স্বাক্ষর বহন করেন। কারণ ব্যবসায়ীরা সমাজের চালিকাশক্তি। আমরা শুধু পণ্য বা সেবাই দেই না, আমরা কর্মসংস্থানও তৈরি করি। আমরা সমাজকেও এগিয়ে নেই, দেশের অর্থনীতির চাকা সচল রাখি। এ ছাড়াও অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংগঠনের প্রধান উপদেষ্টা মুহাদ্দিস মাওলানা মো. আব্দুল হক, উপদেষ্ঠা অধ্যাপক মাওলানা মো. রুহুল আমিন, পৌরসভার উপদেষ্টা কাজী সাইফুল ইসলামসহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহনে আইবিডব্লিউএফের সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেট : ০৭:০২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫