ঢাকা ০৯:১০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন আটক লালমোহনে প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার অব. হাফিজ উদ্দিন  লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৯ নং ঢালচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজি নেছার উদ্দিনের গণসংযোগ লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার

লালমোহনে আমন ধানের নমুনা শস্য কর্তন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৯:১১:০৪ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ ১৯১ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রতিনিধি (ভোলা):
ভোলার লালমোহন উপজেলায় আমন ধানের নমুনা সংগ্রহের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে শস্য কর্তন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কালমা ইউনিয়নের চরছকিনা এলাকার কৃষক মো. মহসিনের জমি থেকে ব্রি ধান-৫২ জাতের ধান কর্তন করা হয়। ওই কৃষক হেক্টর প্রতি জমিতে ৬.৬১৩ মেট্রিক টন ধান উৎপাদন করতে সক্ষম হয়েছেন।

লালমোহন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবু হাসনাইনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. খায়রুল ইসলাম মল্লিক।

জানা গেছে, চাষিদের মাঠে শস্যের সঠিক ফলন ও মোট উৎপাদন নির্ধারণের লক্ষ্যে আয়োজিত এই নমুনা শস্য কর্তন একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতির বাস্তব প্রয়োগ, যা জাতীয় উৎপাদন পরিসংখ্যান এবং কৃষি নীতিনির্ধারণে সহায়ক ভূমিকা পালন করে।

এই নমুনা শস্য কর্তনকালে আরো উপস্থিত ছিলেন- ভোলা জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রশিক্ষণ কর্মকর্তা ড. শামীম আহমেদ, লালমোহন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আহসান উল্যাহ, উপজেলা ভারপ্রাপ্ত পরিসংখ্যান কর্মকর্তা মো. আইয়ুব আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শংকর চন্দ্র দাস প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহনে আমন ধানের নমুনা শস্য কর্তন অনুষ্ঠিত

আপডেট : ০৯:১১:০৪ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫