ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে পদ্মা ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস চেম্বারের উদ্বোধন লালমোহনে এসএসসির ফলাফলে শীর্ষে হা-মীম ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল লালমোহন সৃষ্টি মডেল একাডেমি পরিদর্শন করলেন শাহারুখ হাফিজ ডিকো লালমোহনে ৩ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক ২৯ বছর ধরে নেই কমিটি, অব্যবস্থাপনায় ধুঁকছে দক্ষিণ আইচা বাজার লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

লালমোহনে এসএসসির ফলাফলে শীর্ষে হা-মীম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৪:১৮:৫২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রতিনিধি (ভোলা):
ভোলার লালমোহন উপজেলায় এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটি থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ৯৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে উপজেলায় শতভাগ পাসের একক গৌরবময় সাফল্য অর্জন করেছে।

এদের মধ্যে ২৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ এবং ৪৮ জন শিক্ষার্থী এ গ্রেড পেয়েছে। সোমবার প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। এ ফলাফলের মাধ্যমে আবারও নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছে হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটির এমন সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।

পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন বলেন, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফলেই এ সাফল্য এসেছে। ভবিষ্যতেও শিক্ষার মান আরও উন্নত করে ভালো ফলাফল অর্জনের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহনে এসএসসির ফলাফলে শীর্ষে হা-মীম

আপডেট : ০৪:১৮:৫২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬