ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৯ নং ঢালচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজি নেছার উদ্দিনের গণসংযোগ লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার লালমোহনে শুদ্ধ বানান ও শুদ্ধ উচ্চারণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

লালমোহনে এসিল্যান্ড পরিচয়ে প্রতারক চক্রের টাকা দাবি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৯:৪৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬ ১৩৭ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রতিনিধি (ভোলা):
ভোলার লালমোহন উপজেলায় জেলা প্রশাসকের রেফারেন্স ব্যবহার করে এবং সহকারী কমিশনার (ভূমি)-এর পরিচয় দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে টাকা দাবি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাধারণ মানুষ ও প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক ।

শনিবার( ১৩ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক সতর্কবার্তায় সহকারী কমিশনার (ভূমি) জানান, ০১৬২৪৯৮২০৬১ নম্বর থেকে ফোন করে প্রতারক চক্রের সদস্যরা জেলা প্রশাসকের রেফারেন্স দিয়ে নিজেদের সহকারী কমিশনার (ভূমি) পরিচয় প্রদান করছে এবং লালমোহন উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ দাবি করছে।

তিনি বলেন, বিষয়টি একজন সংবাদকর্মীর মাধ্যমে তার নজরে এসেছে। প্রাথমিকভাবে এটি একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের কর্মকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘাটাঘাটি করে জানা যায় এই চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলায় এ কার্যক্রমটি চালিয়ে আসছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানুল হক আরও বলেন, সরকারি কর্মকর্তা বা প্রশাসনের নাম ব্যবহার করে কেউ অর্থ দাবি করলে তা যাচাই-বাছাই ছাড়া বিশ্বাস না করার জন্য সকলকে সতর্ক থাকতে হবে। সন্দেহজনক কোনো ফোনকল বা অর্থ দাবির ঘটনা ঘটলে দ্রুত প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানান তিনি।

প্রশাসনের পক্ষ থেকে লালমোহনবাসীকে এ ধরনের প্রতারণার ফাঁদে পা না দেওয়ার এবং সচেতন থাকার অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহনে এসিল্যান্ড পরিচয়ে প্রতারক চক্রের টাকা দাবি

আপডেট : ০৯:৪৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬