ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা ! থানায় আত্মসমর্পণ করল খুনি ডিএনএ টেস্টে নির্দোষ প্রমাণিত লালমোহনের মহিউদ্দিন: মিথ্যা মামলার বেড়াজালে কয়েক লাখ টাকার ক্ষতি ও কারাভোগ চরফ্যাশনে ৪টি ডায়াগনস্টিক সেন্টার এন্ড ক্লিনিকের জরিমানা   অর্ধ বার্ষিক পরীক্ষা দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত, মরদেহ কাঁধে নিয়ে সহপাঠীদের ক্ষোভ লালমোহনে প্রাথমিক বিদ্যালয়ের সোলার ব্যটারী চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে লালমোহনে কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ, সার ও বৃক্ষের চারা বিতরণ লালমোহনে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত লালমোহনে জালিয়াতির মাধ্যমে কর্মচারী এমপিওভুক্তির অপচেষ্টা, অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ মিথ্যা তথ্য ছড়িয়ে সম্মানহানির অপচেষ্টা/ ‎চরফ্যাশনে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন গাইড বই কোম্পানীর প্রশ্নের ফাঁদে মাদরাসার শিক্ষার্থীরা ! পরীক্ষার আগেই ইউটিউবে প্রশ্ন

লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা ! থানায় আত্মসমর্পণ করল খুনি

নাজমুল খান সুজন
  • আপডেট : ০৭:১৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ৭৭ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রতিনিধি (ভোলা):
ভোলার লালমোহনে কিশোর গ্যাং এর দলবদ্ধ হামলায় ইব্রাহিম খলিল নয়ন (১৮) নামের এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যার পর কিশোর গ্যাং এর নেতৃত্বে দেয়া খুনি আব্দুল্লাহ আল মানিক (১৭) লালমোহন থানায় আত্মসমর্পণ করে। মানিক লালমোহন ইউনিয়নের ৪নং ওয়ার্ড ফুলবাগিচা এলাকার মো. আলাউদ্দিনের ছেলে। সে লালমোহন আব্দুল ওহাব মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী বলে জানা যায়। এ ঘটনায় গুরুতর আহত আরও দুইজনকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।

বৃহস্পতিবার (২জুলাই) দুপুর ১টায়, লালমোহন পৌরসভার ৫নং ওয়ার্ডের সেলিম চেয়ারম্যানের বাসার সামনে এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নয়ন পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা সালাউদ্দিনের ছেলে। সে গজারিয়া ডাঃ আজহার উদ্দিন ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কিশোর গ্যাং এর নেতা আব্দুল্লাহ আল মানিকসহ তার বন্ধুরা দেশীয় অস্ত্র নিয়ে ইব্রাহিম খলিল নয়ন ও তার সঙ্গীদের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় ঘটনাস্থলেই মারা যায় নয়ন। নয়নকে বাঁচাতে গিয়ে আরও দুইজন গুরুতর আহত হন। আহতরা হলেন— লালমোহন পৌরসভার বাসিন্দা মো. আলী জিন্নাহর ছেলে আরমান এবং আবুল কালাম আজাদের ছেলে আশরাফ। আহতদের উদ্ধার করে প্রথমে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রেফার করেন।
এ ঘটনায় ওই এলাকার জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে এবং নয়নের বন্ধুরা খবর পেয়ে লালমোহন থানা গেটের সামনে অপরাধীর দ্রুত সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে ভোলা- চরফ্যাশন মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এতে প্রায় ঘন্টাব্যাপি সকল ধরনের জান চলাচল বন্ধ থাকে। রাস্তা অবরোধের খবর শুনে লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিত কুমার ঘোষ ঘটনাস্থলে এসে বিক্ষোভ কারীদেরকে ঘটনার দ্রুত বিচারের আশ্বাস দিলে বিক্ষোভ কারীরা রাস্তা থেকে চলে যান।

এই ঘটনায় লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিত কুমার ঘোষ বলেন, লালমোহন পৌরসভার ৫নং ওয়ার্ডে দুপুর ১টায় ওহাব মাধ্যমিক বিদ্যালয়ের পাশের বালির মাঠে একটি মারামারির ঘটনা ঘটে। ঘটনাস্থলে মূল অভিযুক্ত মানিকের ছুরিকাঘাতে একজন নিহত হয় ও দুইজন আহত হয়। মূল আসামী আমাদের হেফাজতে আছে। মামলা দায়েরর প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা ! থানায় আত্মসমর্পণ করল খুনি

আপডেট : ০৭:১৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬