ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
চাকরির নিশ্চয়তা চান সাত কলেজের কর্মচারীরা, সোহরাওয়ার্দী কলেজে মানববন্ধন মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ লালমোহনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লালমোহনে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার জেলা ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির  নির্বাচনের তফসিল ঘোষণা, ২৮ নভেম্বর ভোট  

লালমোহনে কলেজ ছাত্রের দুই হাত ভেঙ্গে দিয়েছে কিশোর গ্যাং, পুলিশ আসামী ধরায় বাদীর পরিবারের উপর পূণরায় হামলা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৭:২৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ২০১ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রতিনিধি (ভোলা) :
ভোলার লালমোহন বদরপুর ইউনিয়নে কলেজ ছাত্রের দুই হাত পিটিয়ে ভেঙ্গে দিয়েছে কিশোর গ্যাং। এ ঘটনায় পুলিশ আসামী গ্রেফতার করায় ‘মব’ সৃষ্টি করে পূণরায় বাদীর পরিবারের দুই অতিথিকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। বুধবার মধ্য রাতে উপজেলার বদরপুর ইউনিয়নের লাঠিয়াল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এসময় পুলিশ দুইজনকে আটক করে।

জানা গেছে, গত সোমবার বিকেলে কলেজ ছাত্র সালমান (২০) লাঠিয়াল বাজারে তার চাচা আনোয়ার মীরের বাসার সামনে খেলা দেখতে যায়। এসময় প্রতিবেশি জাকির জমাদারের ছেলে ইমন জমাদার এবং স্থানীয় জয়নাল জমাদারের নেতৃত্বে জাহিদ খলিফা, সাকিব জমাদার, রাজিব জমাদার, জহির জমাদার, বাবুল জমাদার এসে এলোপাথাড়ি ক্রিকেট স্টাম্প দিয়ে পিটিয়ে সালমানের দুই হাত ভেঙ্গে দেয়। তার ডাক চিৎকারে আশে পাশের লোকজন এসে সালমানকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে আনে। সেখান থেকে বরিশাল রেফার্ড করা হয়।
এঘটনায় সালমানের বাবা বাদল হোসেন মীর বাদী হয়ে লালমোহন থানায় মামলা দায়ের করে। মামলার পর বুধবার রাতে থানা পুলিশের এসআই জিল্লুর রহমানের নেতৃত্বে একটি টিম আসামী ধরতে যায়। পুলিশ ইমন ও অপর এক আসামী আটক করলে আসামীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের কাজে বাধা সৃষ্টি করে। একপর্যায়ে তারা বাদীর বাড়িতে থাকা দুই অতিথিকে মারধর করে। পরে থানা পুলিশের কঠোর হস্তক্ষেপে আসামীরা পিছু হটতে বাধ্য হয়।

লালমোহন থানার ওসি মোঃ অলিউল ইসলাম জানান, আটক দুই আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহনে কলেজ ছাত্রের দুই হাত ভেঙ্গে দিয়েছে কিশোর গ্যাং, পুলিশ আসামী ধরায় বাদীর পরিবারের উপর পূণরায় হামলা

আপডেট : ০৭:২৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬