ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে তেল না পেয়ে মধ্যরাতে ইউএনওর বাসভবনের সামনে বিক্ষোভ লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু দক্ষিণ আইচায় বিধবার জমি দখলের অভিযোগ লালমোহনে প্রায় ৪০ কেজি ওজনের চিত্রা হরিণ উদ্ধার চরফ্যাশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান সভাপতি,সোহেব সম্পাদক তালতলী উপজেলার ৭৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন লালমোহনে নবাগত ইউএনওকে শিক্ষক পরিবার’র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা লালমোহনের নবাগত ইউএনও’র সাথে রেড ক্রিসেন্ট যুব টিমের সৌজন্য সাক্ষাৎ লালমোহনে দিলারা হাফিজের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ৭০ বছরের বসতভিটা দখলের অভিযোগ, আদালতের রায়েও মিলছে না জমি

লালমোহনে কিন্ডারগার্টেন স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নাজমুল খান সুজন
  • আপডেট : ০৬:৩৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ ১৯৯ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রতিনিধি (ভোলা)
সারাদেশ ব্যাপী একযোগে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) ভোলার লালমোহন উপজেলার ৯টি কিন্ডারগার্টেন প্রতিষ্ঠানের ৩৩২ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে। নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মোট ৩৩৬ জন শিক্ষার্থী সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা দিয়েছে ।

জানা যায় এ বছর লালমোহনে নতুন কেন্দ্রে নয়টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এরমধ্যে লালমোহন হা- মীম রেসিডেনসিয়াল একাডেমী ৮৬ জন, ইসলামিক মডেল মাদরাসা ৬৪ জন, লালমোহন মডেল একাডেমীর ৪০ জন, লর্ডহার্ডিঞ্জ রেসিডেনসিয়াল মডেল স্কুলের ৫৭ জন, রায় চাঁদ রেসিডেনসিয়াল মডেল স্কুলের ১৬ জন, বাংলাবাজার মডেল একাডেমীর ১৬ জন, সেকান্তরনগর একাডেমীর ৩৪ জন, মোতাছিনবিল্লাহ মডেল স্কুল অ্যান্ড মাদরাসার ১০ জন ও এ. রব ইংলিশ মিডিয়াম স্কুলের ৩ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে। পরীক্ষায় হল সুপারের দায়িত্ব পালন করেন লালমোহন মডেল একাডেমীর প্রধান আজিম উদ্দিন খান ও হল সচিবের দায়িত্ব পালন করেন লালমোহন হা- মীম রেসিডেনসিয়াল একাডেমীর প্রাথমিক শাখার প্রধান ‌মনজুরুল ইসলাম।

পরীক্ষার হল সুপার আজিম উদ্দিন খান বলেন, এ বছর লালমোহনে কেন্দ্রটি নতুন এনেছি। বৃত্তি পরীক্ষায় অভিভাবক ও শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পেয়েছি। শিশু শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতা সৃষ্টি করার জন্য এই পরীক্ষার ধারা অব্যাহত থাকবে। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম হল পরিদর্শন করে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শিশুদের এই মেধা বিকাশের প্রতিযোগিতায় সন্তোষ প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহনে কিন্ডারগার্টেন স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আপডেট : ০৬:৩৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫