ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ কর্মশালা লালমোহনে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত লালমোহনে মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ করলেন চেয়ারম্যান প্রার্থী নাসিম মাতাব্বর লালমোহনে এক জেলের ১৪ দিনের কারাদণ্ড দক্ষিণ আইচায় আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালন  লালমোহন হা-মীমের নবীন শিক্ষার্থীদের বরণ, স্বপ্নপূরণের ব্রত নিয়ে শুরু নতুন পথচলা বরিশালের কর্ণকাঠী ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ লালমোহনে বিশ্ব ডিম দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা উপজেলার মেধা তালিকায় ২য় হয়েও নিয়োগ বঞ্চিত লালমোহনের ফয়জুল আলম লালমোহনে চুরির মিথ্যা অভিযোগে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

লালমোহনে কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৭:৩৯:৩১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রতিনিধি (ভোলা):
ভোলার লালমোহন উপজেলায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন প্রকল্পের আওতায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ বিষয়ক এক দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা এলজিইডির আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, পরিকল্পিত ও টেকসই গ্রামীণ যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে সড়কগুলোর সঠিক তথ্য সংরক্ষণ, যাচাই-বাছাই এবং উন্নয়ন অগ্রাধিকার নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান বাস্তবায়নের মাধ্যমে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, মানুষের যাতায়াত সহজ করা এবং স্থানীয় পর্যায়ে আর্থসামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ তৈরি হবে।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেকের সভাপতিত্বে এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক, উপজেলা প্রকৌশলী মো. মাইদুল ইসলাম খান, বেটস জিআইএস স্পেশালিস্ট মো. আদনান হোসেন, উপজেলার বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল, প্রেসক্লাব সভাপতি সোহেল আজিজ শাহিনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহনে কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ কর্মশালা

আপডেট : ০৭:৩৯:৩১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬