ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ
আগামী নির্বাচনে জামায়াত ইসলামীর জয়জুক্ত হলে তারা দেশে মধ্যযুগীয় শাসন ব্যবস্থা কায়েম করবে – মেজর হাফিজ লালমোহনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের পবিত্র শবে বরাত: আত্মার জাগরণ, জীবনের হিসাব ও রবের দিকে প্রত্যাবর্তন দাঁড়িপাল্লায় চুরির কারণে মানুষ আস্থা হারিয়ে এখন ডিজিটাল মেশিন ব্যবহার করছে: মহিলা সমাবেশে- নুরুল ইসলাম নয়ন নামের শেষে ইসলাম দেখে মনে করার কারণ নেই সেটি ইসলামী দল – মেজর হাফিজ চরফ্যাশনে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ১ ভোলা জেলা তথ্য অফিসের উদ্যোগে.. ভোটার উদ্বুদ্ধকরণ ও আচরণবিধি অবহিতকরণে লালমোহনে উঠান বৈঠক লালমোহন পৌরসভার ৬নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক লালমোহনে যুবদলের প্রচার-প্রচারণা বিষয়ক করণীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন কোন ভাবেই সম্ভব নয়- মেজর হাফিজ

লালমোহনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

নাজমুল খান সুজন
  • আপডেট : ০৬:০৭:৩০ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬ ৬১ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রতিনিধি (ভোলা):
ভোলার লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের ১নং ওয়ার্ডের রহিমপুর এলাকায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর নাম মুক্তা বেগম। তিনি ওই এলাকার আবুল হোসেনের ছেলে জুয়েলের স্ত্রী।

সোমবার (২ ফেব্রুয়ারি) ভোরে বাড়ির পেছনের বাথরুমের আড়ার সঙ্গে গলায় দড়ি পেঁচানো অবস্থায় মুক্তার লাশ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে খবর পেয়ে লালমোহন থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। নিহতের মা রানু বেগম অভিযোগ করে বলেন, আমার মেয়ে কীভাবে মারা গেছে, তা আমি জানি না। তবে এটা আত্মহত্যা নয়, ওদের নির্যাতনের কারণেই আমার মেয়েকে মেরে ফেলা হয়েছে। শ্বাশুড়ি, দেবরসহ শ্বশুরবাড়ির লোকজন দীর্ঘদিন ধরে আমার মেয়ের সঙ্গে খারাপ আচরণ করত। আমি এর সঠিক বিচার চাই।

অন্যদিকে নিহতের স্বামী জুয়েল দাবি করেন, ফজরের নামাজের পর মুক্তা আমার পাশ থেকে উঠে যায়। তখন সবকিছু স্বাভাবিক ছিল। কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে দেখি ওকে ঘরে পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পেছনের বাথরুমের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে আশপাশের লোকজন ডাকলে সবাই মিলে ওকে নামানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিক তদন্ত শেষে ময়নাতদন্তের জন্য লাশ ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে লালমোহন থানার অফিসার ইনচার্জ মোঃ অলিউল ইসলাম বলেন,খবর পাওয়ার পরপরই পুলিশ টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত প্রয়োজন। রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লালমোহনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

আপডেট : ০৬:০৭:৩০ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬