ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ
৭০ বছরের বসতভিটা দখলের অভিযোগ, আদালতের রায়েও মিলছে না জমি শ্রীনগরে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কর্মস্থলে যোগদানে নৈশপ্রহরীর বাঁধা, ইউএনও’র কাছে অভিযোগ  লালমোহনে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিনী সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় দিলারা হাফিজের ইন্তেকাল হাঁসাড়া ইউনিয়ন বিএনপির পুষ্পস্তবক অর্পন লালমোহনে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মহান স্বাধীনতা দিবস উদযাপন ও উন্নয়ন সভা লালমোহনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন লালমোহনে পেট্রোল, অকটেন ও ডিজেলের তীব্র সংকট ! ভোগান্তিতে যানবাহন চালকরা লালমোহনে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা লালমোহনে ঘর উত্তোলন করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় আহত-৫

লালমোহনে ঘর উত্তোলন করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় আহত-৫

নাজমুল খান সুজন
  • আপডেট : ০৬:৪০:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রতিনিধি (ভোলা):
ভোলার লালমোহন উপজেলায় নিজ জমিতে ঘর উত্তোলন করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী রহিমা বেগম লালমোহন থানায় মামলা দায়ের করেছেন। গত বুধবার (১৮ মার্চ) উপজেলার লালমোহন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্যপেশকার হাওলার নর্দা বাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে।

রহিমা বেগম জানান, গত বুধবার (১৮ মার্চ) আমাদের ভোগদখলীয় জমিতে আমরা ঘর উত্তোলন করছিলাম। ওইদিন দুপুরে পাশ্ববর্তী তৈয়ব, তাহের, ছালাউদ্দিন, রোজিনা, ফিরোজসহ কয়েকজন এসে আমাদের ঘর উত্তোলন করতে বাধা দেন। তারা আমাদের জমি তাদের দাবি করেন। এ নিয়ে তাদের সঙ্গে আমাদের আগে থেকেই বিরোধ চলছিল। এ নিয়ে কয়েকবার স্থানীয়ভাবে শালিসও হয়েছে। কিন্তু তারা জোর করে আমাদের জমি দখল করতে চাচ্ছেন। বুধবার আমাদের জমিতে আমরা ঘর উত্তোলন করতে গেলে তারা বাধা দিলে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। তাদের হামলায় মো. ইউসুফ, রায়হান, পারভীন, নুরনাহার ও আমি নিজে আহত হই। ইউসুফ ও রায়হানের মাথায় এবং আমার হাতে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কোপ দিয়ে জখম করে। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানের কতর্ব্যরত চিকিৎসক ইউসুফ ও রায়হানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ভোলা হাসপাতালে রেফার্ড করেন।

অভিযোগের ব্যাপারে মো. তৈয়ব বলেন, আমরা তাদের মারধর করিনাই। তারা ঘর উঠানোর জন্য টিন আনতে গিয়ে আঘাত পেয়েছে। তারা জোর করে আমাদের ৫০ বছরের ভোগদখলীয় জমিতে ঘর উত্তোলন করতেছিল। আমরা তাদেরকে ঘর উত্তোলন করতে বাধা দিই। এর বেশি কিছু ঘটেনি।

এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। মামলার তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহনে ঘর উত্তোলন করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় আহত-৫

আপডেট : ০৬:৪০:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬