ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে জমিজমা বিরোধে ড্রেজার ও পাইপ ভাঙচুর, কয়েক লক্ষ টাকার ক্ষতির দাবি লালমোহনে তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ১৪০ পরিবারের মাঝে আতঙ্ক আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লালমোহনে চাঁদা তোলার বৈধতা দিলেন পৌর প্রশাসক লালমোহনের মাদক কারবারি মিরপুরে ১০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার লালমোহনের বেতুয়া খালে বসানো অবৈধ ১০ লাখ টাকার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস লালমোহনে জমিজমা সংক্রান্ত সালিশে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারী-শিশুসহ একাধিক আহত চরফ্যাশনে ক্যান্সারে আক্রান্ত কলেজছাত্র রায়হানের মৃত্যু / স্বজনদের ফাঁসাতে মিথ্যা হয়রানির অভিযোগ লালমোহনে কলেজ ছাত্রের দুই হাত ভেঙ্গে দিয়েছে কিশোর গ্যাং, পুলিশ আসামী ধরায় বাদীর পরিবারের উপর পূণরায় হামলা লালমোহনে দ্বীপ উন্নয়ন সোসাইটির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ লালমোহনে পানিতে ডুবে দুই বছর বয়সী দুই শিশুর মৃত্যু

লালমোহনে জমিজমা বিরোধে ড্রেজার ও পাইপ ভাঙচুর, কয়েক লক্ষ টাকার ক্ষতির দাবি

নাজমুল খান সুজন
  • আপডেট : ০৯:১৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রতিনিধি (ভোলা):
ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড কাদিরাবাদ এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একটি ড্রেজার মেশিন ও পাইপ ভাঙচুর করার অভিযোগ উঠেছে। প্রতিপক্ষের এই হামলায় প্রায় ২ থেকে ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ছিদ্দিকুর রহমান ও তার পরিবার।

ভুক্তভোগী ছিদ্দিকুর রহমান জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তাদের পৈত্রিক জমি জোরপূর্বক দখল করে নেওয়া হয়েছিল। পরবর্তীতে বিভিন্ন সালিশ-ফয়সালার মাধ্যমে প্রতিপক্ষরা কিছু জমি ছেড়ে দিলে, সেখানে তারা বসতঘর নির্মাণ করেন। কিন্তু ঘরটির চারপাশ নিচু হওয়ায় বর্ষা ও স্বাভাবিক সময়ে পানি জমে থাকত।

এই জমি গুলো আমাদের সকল কাগজপত্র রয়েছে, তার পরেও তারা আমাদের কে নানা ভাবে হয়রানি করে। ঘরের চারপাশের জলাবদ্ধতা নিরসনের জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের পরামর্শে তারা জমিটি ভরাটের সিদ্ধান্ত নেন। সেই অনুযায়ী একটি ড্রেজার মেশিন এনে পাশের বাড়ির পুকুর থেকে মাটি ভরাটের কাজ শুরু করা হয়।

কিন্তু মাটি ভরাটের কাজ শুরু হতেই স্থানীয় কবির, আবুল বাশার, শহিদ, ওহিদ এবং সুলতান আহমদসহ একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আকস্মিক হামলা চালায়। হামলাকারীরা ভরাট কাজে নিয়োজিত ড্রেজার মেশিন এবং এর বিপুল পরিমাণ পাইপ এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে ভেঙে গুঁড়িয়ে দেয়। এতে ঘটনাস্থলেই কয়েক লক্ষ টাকার ক্ষতিসাধন হয়।

ভুক্তভোগী ছিদ্দিকুর রহমান আরো বলেন,”আমাদের বৈধ জমিতে পানি জমে থাকায় আমরা মাটি ভরাটের কাজ করছিলাম। কিন্তু কেন তারা হঠাৎ আমাদের ওপর এই বর্বর হামলা চালালো এবং ড্রেজার-পাইপ ভাঙচুর করলো, তা আমরা জানি না। আমরা এই অন্যায়ের সুষ্ঠু বিচার চাই।”এই বিষয়ে অভিযুক্ত কবির গংদের সাথে মোবাইলে যোগাযোগ করলে ফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

লালমোহন থানার অফিসার ইনচার্জ মোঃ অলিউল ইসলাম বলেন, জমিজমা বিরোধ নিয়ে হামলার অভিযোগ পেয়েছি তদন্ত চলছে, ড্রেজার মিশনে বিষয়ে ও লিখিত অভিযোগ পাওয়া গেলে আইননুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহনে জমিজমা বিরোধে ড্রেজার ও পাইপ ভাঙচুর, কয়েক লক্ষ টাকার ক্ষতির দাবি

আপডেট : ০৯:১৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬