ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
চাকরির নিশ্চয়তা চান সাত কলেজের কর্মচারীরা, সোহরাওয়ার্দী কলেজে মানববন্ধন মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ লালমোহনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লালমোহনে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার জেলা ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির  নির্বাচনের তফসিল ঘোষণা, ২৮ নভেম্বর ভোট  

লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৭:১৬:২৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৩১৩ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রতিনিধি (ভোলা):
ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বেড়িবাঁধ এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আজিজুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে। আজ (২০ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। আহত আজিজুল ইসলাম বর্তমানে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত আজিজুল ইসলাম ধলীগৌরনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কুন্ডের হাওলা পাটওয়ারির হাট এলাকার সর্দার বাড়ির বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত আবদুল মন্নান।
আজিজুল ইসলাম অভিযোগ করে বলেন, একই ওয়ার্ডের বাসিন্দা মাহাবুব আলম (৩২) ও কামাল হোসেন (৪০), উভয়ের পিতা মো. ইয়াসিন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাবে তাঁর ওপর হামলা করেন। এ সময় তাঁকে এলোপাতাড়ি মারধর করা হলে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয় এবং হাতে গুরুতর ক্ষতের সৃষ্টি হয়। সেখানে একাধিক সেলাই দিতে হয়েছে বলে জানান তিনি।

আজিজুল ইসলামের ভাষ্য, তাঁর ক্রয়কৃত ও দলিলভুক্ত জমিতে প্রতিপক্ষরা জোরপূর্বক ধান রোপণ করে দখলের চেষ্টা করছেন। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-বৈঠক হলেও অভিযুক্তরা কোনো ফয়সালা মানছেন না। বিষয়টি নিয়ে তিনি উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল এর কাছে অভিযোগ করেন। এরপর অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাঁর ওপর হামলা চালান বলে দাবি করেন তিনি।

হামলার একপর্যায়ে আজিজুল রক্তাক্ত অবস্থায় পড়ে গেলে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেন। পরে পরিবারের সদস্যরা তাঁকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁর অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাঁকে ভোলা সদর হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। সুস্থ হওয়ার পর এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন আজিজুল ইসলাম।

এ বিষয়ে অভিযুক্তদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের নম্বরগুলো বন্ধ পাওয়া যায়, ফলে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম মজুমদার জানান, ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১

আপডেট : ০৭:১৬:২৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬