ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে জামায়াত সমর্থিত বিডিপির প্রার্থী নিজামুল হক নাঈম এর বিশাল জনসভা আগামী নির্বাচনে জামায়াত ইসলামীর জয়জুক্ত হলে তারা দেশে মধ্যযুগীয় শাসন ব্যবস্থা কায়েম করবে – মেজর হাফিজ লালমোহনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের পবিত্র শবে বরাত: আত্মার জাগরণ, জীবনের হিসাব ও রবের দিকে প্রত্যাবর্তন দাঁড়িপাল্লায় চুরির কারণে মানুষ আস্থা হারিয়ে এখন ডিজিটাল মেশিন ব্যবহার করছে: মহিলা সমাবেশে- নুরুল ইসলাম নয়ন নামের শেষে ইসলাম দেখে মনে করার কারণ নেই সেটি ইসলামী দল – মেজর হাফিজ চরফ্যাশনে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ১ ভোলা জেলা তথ্য অফিসের উদ্যোগে.. ভোটার উদ্বুদ্ধকরণ ও আচরণবিধি অবহিতকরণে লালমোহনে উঠান বৈঠক লালমোহন পৌরসভার ৬নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক লালমোহনে যুবদলের প্রচার-প্রচারণা বিষয়ক করণীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত

লালমোহনে জামায়াত সমর্থিত বিডিপির প্রার্থী নিজামুল হক নাঈম এর বিশাল জনসভা

নাজমুল খান সুজন
  • আপডেট : ০৩:৪৩:১৬ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাহিদ দুলাল, জেলা প্রতিনিধি (ভোলা):
ভোলা-৩ আসনের লালমোহন–তজুমদ্দিন এলাকায় বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ১১ দলীয় জোটের জামায়াত সমর্থিত ফুলকপি প্রতীকের প্রার্থী নিজামুল হক নাইমের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। এতে লালমোহন তজুমদ্দিনের হাজার হাজার নেতাকর্মী ও জনসাধারণ উপস্থিত ছিলেন। এছাড়া জনসভায় বিভিন্ন দলের প্রায় শতাধিক লোক জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

জনসভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান (সাবেক এমপি)। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়বে জামায়াতে ইসলামী। আগামীর দেশ হবে ন্যায় ও ইনসাফের। জামায়াতে ইসলামী’র কোনো কর্মী চাঁদাবাজি বা অন্যায় কর্মকাণ্ডে জড়িত নয়।

তিনি আরও বলেন, বিগত ৫৪ বছরে বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় থাকলেও জনগণ কোনো নতুন কিছু পায়নি। একটি দল তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। তারা আবার ক্ষমতায় এলে জুলুম ও চাঁদাবাজি ফিরে আসবে।

অধ্যাপক মুজিবুর রহমান জানান, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে নারী শ্রমজীবীদের ৮ ঘণ্টার পরিবর্তে ৫ ঘণ্টা কাজ করতে হবে, ৬০ বছরের ঊর্ধ্বে সকল নাগরিক বিনা মূল্যে চিকিৎসা পাবেন এবং ৫ বছরের কম বয়সী শিশুদের জন্য থাকবে ফ্রি চিকিৎসা। তিনি অভিযোগ করেন, ফ্যাসিস্ট সরকার দেশের প্রায় ২৮ লক্ষ কোটি টাকা পাচার করেছে। এসব টাকা উদ্ধার করে বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টির ব্যবস্থা করা হবে। পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে যাকাত চালু করা হবে।

তিনি উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে জামায়াতে ইসলামী সমর্থিত ফুলকপি প্রতীকে ভোট দিয়ে প্রার্থীকে বিজয়ী করুন।

এছাড়াও বক্তব্য রাখেন বিডিপির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিপি মো. রিয়াজুল ইসলাম এবং লালমোহন উপজেলা জামায়াতের আমির আবদুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লালমোহনে জামায়াত সমর্থিত বিডিপির প্রার্থী নিজামুল হক নাঈম এর বিশাল জনসভা

আপডেট : ০৩:৪৩:১৬ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬