ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার লালমোহনে শুদ্ধ বানান ও শুদ্ধ উচ্চারণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ১৫ টাকা কেজির চাউল ওজনে কম দেওয়ার অভিযোগ ডিলারের বিরুদ্ধে লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শেখ হাসিনার মধ্যে থাকত গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব – মেজর হাফিজ

লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৭:৪৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রতিনিধি (ভোলা):
ভোলার লালমোহনে ২০২৬ সালে এসএসসি ও দাখিল সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২০০ জন কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) লালমোহন উপজেলা অডিটোরিয়ামে এ-উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইসলামী ছাত্রশিবির ভোলা জেলা শাখার আয়োজনে জেলা সভাপতি আব্দুল হালিম এর সভাপতিত্ব, জেলা সেক্রেটারি আল আমিনের ব্যবস্থাপনায় এবং অর্থ সম্পাদক ওমর শরীফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচিত ভিপি মো. রিয়াজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা সুমন সরকার, ডা. সিফাতুল্লাহ সজিব।

বিষয়ভিত্তিক আলোচনা উপস্থাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বিডিপি’র কেন্দ্রীয় সদস্য সচিব নিজামুল হক নাঈম, ওলামা বিভাগের কেন্দ্রীয় নেতা ড. মুফতি কামরুল হাসান শাহিন। এছাড়াও লালমোহন কামিল মাদরাসার মুহাদ্দিস ও জামায়াতে ইসলামীর উপজেলা আমীর আব্দুল হক ও ইসলামিক মডেল মাদরাসার পরিচালক অধ্যাপক আব্দুজ জাহেরসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে লালমোহন উপজেলার জিপিএ-৫ প্রাপ্ত ২০০ জন কৃর্তি শিক্ষার্থীদের হাতে বই, ফুল, ক্রেষ্ট ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ। ব্যতিক্রমধর্মী ও বর্নাঢ্য এ আয়োজনে বিপুল সংখ্যক শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

আপডেট : ০৭:৪৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬