ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন আটক লালমোহনে প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার অব. হাফিজ উদ্দিন  লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৯ নং ঢালচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজি নেছার উদ্দিনের গণসংযোগ লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার

লালমোহনে তেঁতুলিয়া নদীর চর থেকে হাত পা বাঁধা অবস্থায় এক যুবককে উদ্ধার

জেলা প্রতিনিধি (ভোলা) :
  • আপডেট : ০৯:২৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ ১২৮ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর এলাকায় তেঁতুলিয়া নদীর চর থেকে হাত পা বাঁধা অবস্থায় এক যুবককে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে স্থানীয় এক বৃদ্ধ কৃষক চরে গেলে ওই যুবককে দেখেন। পরে তাকে স্থানীয়দের সহযোগিতায় ট্রলারে করে উদ্ধার করে লালমোহন হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার পর তার পরিচয় জানা যায়। তিনি উপজেলার চরভূতা ইউনিয়নের আনন্দ বাজার এলাকার একজন ব্যবসায়ী। তার নাম শাহিন।

লালমোহন হাসপাতালে আসা শাহিনের ফুফু শ্বাশুড়ি সাদিয়া বেগম জানান, শাহিন গত ৪দিন ধরে নিখোঁজ ছিল। আনন্দ বাজারে সে প্রতিদিনের মতো দোকানে আসে। ওইদিন কে বা কারা তাকে ডেকে নিয়ে যায়। তারপর থেকে শাহিনের আর কোন খোঁজ পাওয়া যায়নি। আত্বীয় স্বজনের বাড়িতেও তাকে পাওয়া যায়নি। মঙ্গলবার নাজিরপুরের চর থেকে তাকে হা-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে লালমোহন হাসপাতালে আনা হযেছে শুনে তারা হাসপাতালে আসেন। শাহিনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ডাক্তার তার অবস্থা আশংকাজনক দেখে ভোলা সদর হাসপাতালে পাঠান।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, শাহিন নামের এক যুবককে নাজিরপুরের চর থেকে হাসপাতালে আনা হয়েছে। এবিষয়ে অনুসন্ধান চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহনে তেঁতুলিয়া নদীর চর থেকে হাত পা বাঁধা অবস্থায় এক যুবককে উদ্ধার

আপডেট : ০৯:২৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫