ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন আটক লালমোহনে প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার অব. হাফিজ উদ্দিন  লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৯ নং ঢালচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজি নেছার উদ্দিনের গণসংযোগ লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার

লালমোহনে দুই মাদক ব্যবসায়ী আটক

জেলা প্রতিনিধি (ভোলা) :
  • আপডেট : ০৭:২৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ ১৩৪ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলার লালমোহন উপজেলায় মাদক কারবারের অর্ধলক্ষাধিক টাকাসহ দুই ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এরআগে, রোববার রাতে উপজেলার কালমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরলক্ষ্মী সমবায় সমিতির কার্যালয় থেকে বাংলাদেশ নৌবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- ওই এলাকার মো. জাকিরের ছেলে মো. শরীফ (২৩) এবং মৃত নূর ইসলামের ছেলে মো. সাগর (২৬)।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনী ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের যৌথ অভিযানে ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৭৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সময় তাদের কাছ থেকে মাদক কারবারের নগদ ৫০ হাজার ৫৬০ টাকাও উদ্ধার করা হয়। পরে তাদের লালমোহন থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, বাংলাদেশ নৌবাহিনী ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের যৌথ অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে আটকের পর থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহনে দুই মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ০৭:২৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫