ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
চাকরির নিশ্চয়তা চান সাত কলেজের কর্মচারীরা, সোহরাওয়ার্দী কলেজে মানববন্ধন মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ লালমোহনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লালমোহনে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার জেলা ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির  নির্বাচনের তফসিল ঘোষণা, ২৮ নভেম্বর ভোট  

লালমোহনে নানা বাড়ির পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৬:২৭:০৩ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫ ২১৬ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রতিনিধি (ভোলা):
ভোলার লালমোহন উপজেলায় নানা বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে মোসা. নুসরাত নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার চরভূতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তারাগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। শিশু নুসরাত বোরহানউদ্দিন উপজেলায় জয়নগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো. হাদিসের মেয়ে।

জানা গেছে, ৪ দিন আগে মায়ের সঙ্গে লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তারাগঞ্জ এলাকার অবস্থিত নানা বাড়িতে বেড়াতে আসে শিশু নুসরাত। শনিবার সকালে খেলার ছলে নানার বসতঘর সংলগ্ন পুকুরের পানিতে পড়ে যায় সে। অনেকক্ষণ ধরে শিশু নুসরাতকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন স্বজনরা। খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করা হয়। তবে এরইমধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশু নুসরাত।

এ বিষয়ে লালমোহন থানার ওসি (তদন্ত) মো. মাসুদ হাওলাদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। তারা ওই শিশুর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। তবে এ ঘটনায় কোনো অভিযোগ না পাওয়ায় ওই শিশুর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহনে নানা বাড়ির পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

আপডেট : ০৬:২৭:০৩ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫