ঢাকা ১১:৫২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন আটক লালমোহনে প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার অব. হাফিজ উদ্দিন  লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৯ নং ঢালচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজি নেছার উদ্দিনের গণসংযোগ লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার

লালমোহনে পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৯:৩৬:৩০ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫ ২৩৮ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রতিনিধি (ভোলা):
ভোলার লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে পৃথকস্থানে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৯ নভেম্বর) দুপুর ও বিকেলে উপজেলার কালমা এবং চরভূতা ইউনিয়নে এসব ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো- কালমা ইউনিয়নের চরলক্ষ্মী এলাকার নূর ইসলামের ৫ বছরের মেয়ে মোহনা আক্তার, একই এলাকার মৃত শফিকুল ইসলামের ৫ বছরের মেয়ে নুসরাত এবং চরভূতা ইউনিয়নের রহিমপুর এলাকার আকতার হোসেনের দেড় বছরের ছেলে মো. আলিফ।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে কালমা ইউনিয়নের চরলক্ষ্মী এলাকায় একসঙ্গে বাড়ি থেকে বের হয় শিশু মোহনা ও নুসরাত। তারা দুইজনে খেলার সঙ্গী ছিল। এরপর দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। বিকেলের দিকে খোঁজাখুঁজির একপর্যায়ে বসতবাড়ি সংলগ্ন একটি পুকুরে নেমে তাদের খুঁজতে গেলে ডুবন্ত অবস্থায় তাদের পাওয়া যায়। পরে পুকুর থেকে শিশু দুইজনের নিথর দেহ উদ্ধার করেন স্বজনরা।

অন্যদিকে একইদিন দুপুরে চরভূতা ইউনিয়নের রহিমপুর এলাকায় খেলার ছলে পরিবারের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশু আলিফ। পরে তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশু আলিফকে মৃত ঘোষণা করেন। এই তিন শিশুর মৃত্যুতে পরিবারগুলোতে শোকের মাতম চলছে।

এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এসব ঘটনায় পৃথকভাবে তিনটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহনে পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেট : ০৯:৩৬:৩০ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫