ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
চাকরির নিশ্চয়তা চান সাত কলেজের কর্মচারীরা, সোহরাওয়ার্দী কলেজে মানববন্ধন মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ লালমোহনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লালমোহনে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার জেলা ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির  নির্বাচনের তফসিল ঘোষণা, ২৮ নভেম্বর ভোট  

লালমোহনে পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৭:৪০:০২ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫ ২৬২ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রতিনিধি (ভোলা):
ভোলার লালমোহন উপজেলায় ডোবার পানিতে ডুবে মো. সাহাদ নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কিশোরগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। শিশু সাহাদ ওই এলাকার মো. আব্দুস শহিদের ছেলে।

জানা গেছে, দুপুরের দিকে বাড়ির উঠানে খেলছিল শিশু সাহাদ। কিছুক্ষণ পরে তাকে উঠানে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন পরিবারের সদস্যরা। একপর্যায়ে বসতঘর সংলগ্ন পরিত্যক্ত ডোবার পানিতে শিশু সাহাদকে ভাসতে দেখে উদ্ধার করা হয়। তৎক্ষণে মারা যায় শিশু সাহাদ।

এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। তারা মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। কোনো অভিযোগ না থাকায় ওই শিশুর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় অপমৃত্যুর একটি মামলা দায়ের হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহনে পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

আপডেট : ০৭:৪০:০২ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫