ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
চাকরির নিশ্চয়তা চান সাত কলেজের কর্মচারীরা, সোহরাওয়ার্দী কলেজে মানববন্ধন মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ লালমোহনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লালমোহনে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার জেলা ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির  নির্বাচনের তফসিল ঘোষণা, ২৮ নভেম্বর ভোট  

লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৮:২৬:৪২ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ১৯৫ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রতিনিধি (ভোলা):
ভোলার লালমোহন উপজেলায় বিলের পানিতে ডুবে মো. আবু ছায়েদ নামে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার লালমোহন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুন্সির হাওলা এলাকায় এ ঘটনা ঘটে। শিশু আবু ছায়েদ ওই এলাকার মো. ইব্রাহিমের ছেলে।

জানা গেছে, শনিবার সকালে খেলতে গিয়ে সবার অজান্তে বাড়ির সামনে বিলের পানিতে পড়ে যায় শিশু আবু ছায়েদ। অনেকক্ষণ পর্যন্ত তাকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন পরিবারের সদস্যরা। খোঁজাখুঁজির একপর্যায়ে শিশু আবু ছায়েদকে বিলের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিলে তিনি ওই শিশুকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, এ ঘটনায় ওই শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ০৮:২৬:৪২ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬