ঢাকা ০১:১৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৯ নং ঢালচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজি নেছার উদ্দিনের গণসংযোগ লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার লালমোহনে শুদ্ধ বানান ও শুদ্ধ উচ্চারণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৮:৫৫:০৪ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ৩৫৭ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রতিনিধি (ভোলা) :
ভোলার লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. আলিফ নামে ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার কালমা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চরছকিনা এলাকার আব্দুল ওহাব মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে।

শিশু আলিফ ওই বাড়ির মো. ওবায়েদুর রহমান কাজল মুন্সির ছেলে।শিশু আলিফের চাচাতো ভাই মো. সুমন মুন্সি জানান, দুপুরের দিকে বাড়ির অন্যান্য শিশুদের সঙ্গে উঠানে খেলছিল আলিফ। এ সময় বসতঘর সংলগ্ন পুকুরের পানিতে পড়ে যায় সে। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে খুঁজতে থাকেন পরিবারের সদস্যরা। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে আলিফকে ভাসতে দেখে উদ্ধার করে দ্রুত তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসক আলিফের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় ওই শিশুর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ০৮:৫৫:০৪ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬