ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে প্রধানমন্ত্রী ঘোষিত পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রস্তুতিমূলক সভা তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন আটক লালমোহনে প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার অব. হাফিজ উদ্দিন  লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৯ নং ঢালচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজি নেছার উদ্দিনের গণসংযোগ লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি

লালমোহনে প্রধানমন্ত্রী ঘোষিত পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রস্তুতিমূলক সভা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০২:৩৯:২৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রতিনিধি (ভোলা):
ভোলার লালমোহনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা অডিটরিয়ামে প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. আবু মাহমুদ তালহা, উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, পৌরসভা বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টু, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি মাওলানা রাশেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়া, পল্লি উন্নয়ন কর্মকর্তা রীমা আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পলাশ সমাদ্দার, উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।

আলোচনায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি – বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী চলমান অভিযান বাস্তবায়নের জন্য লালমোহন উপজেলাকে ভাগ করে ৫ জন ফোকাল পয়েন্ট অফিসার নির্ধারণ করা হয়েছে। এই ৫ জনের নেতৃত্বে পুরো লালমোহন উপজেলায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হবে। এর মধ্যে রয়েছে আগামী শনিবার সকল শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা। পাশাপাশি প্রত্যেকটি ইউনিয়নের বাজারসহ বিভিন্ন আঙিনা যেখানে ডেঙ্গু বাহিত মশার জন্ম ও উপদ্রব বেশি সেসমস্ত এলাকাগুলো নিয়মিত পরিষ্কার করা এবং মনিটরিং এর ব্যবস্থা গ্রহণ করা। এছাড়া পৌরসভা, ইউনিয়ন, সরকারি ও বেসরকারি সকল দপ্তরের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা উপর প্রচার প্রচারণা করা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহনে প্রধানমন্ত্রী ঘোষিত পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রস্তুতিমূলক সভা

আপডেট : ০২:৩৯:২৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬