ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন আটক লালমোহনে প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার অব. হাফিজ উদ্দিন  লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৯ নং ঢালচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজি নেছার উদ্দিনের গণসংযোগ লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার

লালমোহনে বাগদা চিংড়ির পোনা পাচারকারী চক্রের ৫ সদস্য আটক

জেলা প্রতিনিধি (ভোলা):
  • আপডেট : ০৮:৫৮:৪২ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫ ১৪৭ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলার লালমোহন উপজেলায় পাচারের সময় ১০ লাখ পিস চিংড়ির রেণু জব্দ করা হয়েছে। এ সময় পাচারের সঙ্গে জড়িত ৫ জনকে আটক করা হয়েছে। বুধবার ভোর পর্যন্ত উপজেলার তেঁতুলিয়া নদীর পৃথক স্থানে মৎস্য দফতরের অভিযানে এসব চিংড়ির রেণু জব্দ ও পাচারের সঙ্গে জড়িতদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- পার্শ্ববর্তী তজুমদ্দিন উপজেলার মো. মিরাজ (২৪), মো. কবির (৩৫), মো. কামরুল (৩৩), মো. পারভেজ (২৫) এবং বোরহানউদ্দিন উপজেলার মো. ভুট্টো (৫০)। এদেরকে বুধবার সকালে আদালতে পাঠিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের সহযোগিতায় উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দের নেতৃত্বে মঙ্গলবার রাত ১০ টা থেকে বুধবার ভোর পর্যন্ত তেঁতুলিয়া নদীর পৃথকস্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জব্দকৃত চিংড়ির রেণু জনসম্মুখে নাজিরপুর মৎস্যঘাট সংলগ্ন নদীতে অবমুক্ত করা হয়। এ ছাড়া এই চিংড়ি রেণু পাচারের সঙ্গে জড়িত ৫ জনকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে।
সামুদ্রিক মৎস্য কর্মকর্তা আরও বলেন, পরিচালিত অভিযানে লালমোহন থানার এএসআই মো. বশির উদ্দিন, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো. নেছার উদ্দিন, সাইফুল ইসলাম সোহাগ, তথ্য সংগ্রহকারী মো. নূরনবীসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহনে বাগদা চিংড়ির পোনা পাচারকারী চক্রের ৫ সদস্য আটক

আপডেট : ০৮:৫৮:৪২ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫