সর্বশেষ
লালমোহনে বিশ্ব পর্যটন দিবসে প্লাস্টিক অপসারণ অভিযান
জেলা প্রতিনিধি (ভোলা) :
- আপডেট : ০৫:৩১:১৫ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১২৭ বার পড়া হয়েছে
‘টেকসই উন্নয়নে পর্যটন’ এই প্রতিপাদ্যে ভোলার লালমোহন উপজেলায় বিশ্ব পর্যটন দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজের নেতৃত্বে সিঙ্গেল প্লাস্টিক অপসারণ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় উপজেলা পরিষদ প্রাঙ্গণসহ পৌরশহরের বিভিন্নস্থান থেকে প্লাস্টিকের বোতল ও পলিথিনসহ বিভিন্ন ধরনের বর্জ্য অপসারণ করা হয়। অভিযানে বিডি ক্লিন লালমোহন উপজেলার বিভিন্ন পর্যায়ের সদস্য ও সচেতন নাগিরকরা অংশগ্রহণ করেন।




















